'প্রিয়তমা' টিম নিয়েই শাকিবের নতুন ছবির ঘোষণা

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৪:১৫ পিএম

গেল ঈদে মুক্তি পায় ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’। ইতোমধ্যেই দেশের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে এটি। দিন কয়েক বাদে আরশাদ আদনান প্রযোজিত এ সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে মুক্তি পায়। সেখানেও এসেছে সাফল্য।

আর এ কারণেই 'প্রিয়তমা' টিমের পক্ষ থেকে এলো ঘোষণা। যা দিলেন এর পরিচালক হিমেল আশরাফ।

প্রিয়তমাতে শাকিব। ছবি: শাকিব/ফেসবুক ফেসবুকে তিনি লিখলেন, ''গত ঈদের আগে বলেছিলাম 'প্রিয়তমা' আসছে, নতুন ইতিহাস করতে। আজ বলে গেলাম, শাকিব খান এবং আরশাদ আদনান নতুন কিছু নিয়ে আসছেন; যা ভেঙে দেবে 'প্রিয়তমা’র সকল রেকর্ড!''

ছবির বিষয়টি ইন্ডিপেনডেন্ট ডিজিটালকেও নিশ্চিত করেছেন এই পরিচালক। তিনি জানান, গত বছর নিউইয়র্কে 'রাজকুমার' ছবির মহরত হয়। প্রযোজকরা পিছিয়ে যাওয়াতে কাজটি বন্ধ হয়ে ছিল। এবার এতে যুক্ত হলেন আরশাদ আদনান। 

এদিকে শাকিব খানের হাতে আছে বেশ কয়েকটি সিনেমা। এরমধ্যে হিমেল আশরাফ 'মায়া' ছবি পরিচালনা করবেন। অন্যদিকে অনন্য মামুনের 'দরদ'-এও দেখা যাবে কিং খানকে। যার কাজ শুরু হবে সেপ্টেম্বরে। আর চলতি মাসেই শাকিব যাবেন কলকাতায়। সেখানে এসকে মুভিজের সঙ্গে নতুন ছবির চুক্তি হওয়ার কথা আছে।

 

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড কিনতে বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট।
টানা পাঁচ দিনের পূজার ছুটিতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কম। যদিও, বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা-রসুনসহ বিভিন্ন ধরনের মসলা। বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয় ও সিন্ডিকেটের প্রভাবে...
নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...

এলাকার খবর