প্রভাব খাটিয়ে বোট রিজার্ভ, মাহি বললেন 'সরল মনে বলে ফেলেছি'

পর্দার বাইরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রায়ই নিজের ভালো-মন্দ ভাগাভাগি করে নেন তার অনুসারীদের সঙ্গে। এবার এ কারণেই তোপের মুখে পড়েছেন 'অগ্নি'খ্যাত এ নায়িকা। 

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৫:৪৪ পিএম

সম্প্রতি অন্যের বুকিং করা নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। গতকাল (১৯ আগস্ট) নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন এই নায়িকা।

সেখানে উল্লেখ করেন, ‘কোনোরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমরা হঠাৎ টাঙ্গুয়ার হাওড় ভ্রমণের সিদ্ধান্ত নিই। কিন্তু হুট করে চাইলেই সেখানে বোট পাওয়া যায় না। ২০ তারিখের আগে কোনও বোট ফ্রি নাই। আমিও নাছোড়বান্দা, জামাইকে বলছি ১৭ তারিখে আমাকে নিয়ে যেতেই হবে। জামাই দিশা না পেয়ে ফোন করলেন সুনামগঞ্জের সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় যুবনেতা ফজলে রাব্বী স্মরণ ভাইকে। তিনি অন্যজনের বুকিং ক্যানসেল করিয়ে ১৭ তারিখে আমাদের জন্য বোট রেডি করে দিলেন। বুঝতে পারলাম সুনামগঞ্জে তার বিশাল প্রভাব। '

এরপরই পাবলিক ফিগার হয়ে ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন উঠে মাহির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এ নায়িকা এবার সবিস্তার বললেন ইন্ডিপেনডেন্ট ডিজিটালের কাছে।

তার লেখা মন্তব্যটি 'সরল' বলে উল্লেখ করে মাহি বলেন, '‌আমি আসলে সহজ-সরলভাবে লিখে ফেলেছি তো—এ জন্য বিপদ যা ঘটার ঘটেছে। আমি অনেক দিন কোথাও যাইনি। তাই রকিবকে (স্বামী রকিব সরকার) বললাম টাঙ্গুয়ার হাওরে যেতে চাই। আমরা গাজীপুরে (শ্বশুরবাড়ি এলাকা) শোকের মাসের অনেক কর্মসূচি করেছি। এবার যাব চাঁপাইনবাবগঞ্জে। তাই ১৭ আগস্টেই টাঙ্গুয়ার হাওরে যেতে চেয়েছিলাম।'

অন্যের বুকিং প্রভাব খাটিয়ে ক্যানসেল করার বিষয়ে মাহির ভাষ্য, 'আমরা তো আরেকজনের বুকিং ক্যানসেল করতে পারি না। যার বোট তিনি (যুবনেতা ফজলে রাব্বী) ম্যানেজ করে দিয়েছেন। কারটা ম্যানেজ করেছেন বা করেননি—তা জানি না। তবে আমরা দুই দিন ছিলাম, ফেরার সময় রাব্বী ভাই জানান, আরেকজনেরটা ক্যানসেল করে রি-শিডিউল করে দিয়েছেন। এটা তিনি হয়তো সেই গ্রাহকের সঙ্গে কথা বলেই করেছেন।' 

এদিকে, ১৯ আগস্ট লেখা মাহির সেই পোস্টে তিনি ধন্যবাদ জানান যুবনেতাকেও। লেখেন, 'ধন্যবাদ ফজলে রাব্বী স্মরণ ভাই আপনি ছাড়া এই ট্রিপ ক্যানসেল হয়ে যেত। ফারিশসহ আমরা ২২ জন দুই দিন এক রাত হাওরে অনেক আনন্দ করেছি। সমস্ত দায়িত্ব স্মরণ ভাই অনেক আন্তরিকতার সঙ্গে পালন করেছেন।’

তার এমন পোস্ট দেখে অনেকেই ক্ষুব্ধ হন। রীতিমতো মন্তব্যের ঝড় উঠে তার কমেন্ট বক্সে। আকাশ সরকার নামের আরেকজন লেখেন, 'এটা কী ঠিক হলো? অন্যের বুকিং ক্যানসেল করে, নিজে আনন্দ করবেন! অদ্ভুত এক পৈশাচিক চরিত্র আপনার।'

মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টিও দু'একজন সামনে এনেছেন। এবার এগুলোর জবাব দিলেন মাহি।

বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
মাদারীপুরের শিবচরে বজ্রাঘাতে আজিজ ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আজিজ বেপারী ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের আশরাফ বেপারীর ছেলে।
ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি, পানিসম্পদ, অবকাঠামো ও...
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এআরএফ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে ‘বাংলাদেশ...
লোডিং...

এলাকার খবর