মুখ খুললেন রাজ, বললেন পরী ভালো আছে!

টানা কয়েকদিন তোলপাড় চিত্রনায়ক শরীফুল রাজের দুটি ছবি নিয়ে। যেখানে আহত অবস্থায় দেখা যায় তাকে। যার একটিতে আছে তার রক্তাক্ত মাথা। 

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৫:২৮ পিএম

চিত্রনায়িকা পরী মণির সঙ্গে তার দাম্পত্য কলহ থেকে এটি ঘটেছে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। তবে তার কূল করতে পারেননি কেউ। কারণ বিষয়টি নিয়ে পরী বা রাজ কেউই ‌‘টু’ শব্দটি করেননি।

গত সপ্তাহে এভাবেই ক্যামেরাবন্দি হন রাজ-পরী। ছবি: রাজ/ফেসবুকএবার বিষয়টি নিয়ে ইন্ডিপেনডেন্ট ডিজিটালের সঙ্গে কথা বললেন রাজ। বলেন তিনি ভালো আছেন। জানালেন, ১৭ আগস্ট তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তার ভাষ্য, ‘তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তখনই এক্সিডেন্টটা ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায়।’

জখম হওয়া মাথার তালু প্রসঙ্গে বলেন, ‌‘এখন ভালো আছি। প্রথম দিকে ভেবেছিলাম, ইন্টারনাল ব্লিডিং হয়তো হয়েছে। তবে তা হয়নি। টিস্যুগুলো ড্যামেজ হয়েছে। আরেকটু বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে। গাড়িতে ধাক্কা লাগার মতো হয়েছিল। তখন আমার গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতে এই জখম হয়েছে।’

শুধু নিজেরই নয়, খোঁজ নিয়েছেন স্ত্রী পরী মণিরও। কারণ এ নায়িকা জ্বর নিয়ে এভারকেয়ারে ভর্তি ছিলেন। ‘পরী ভালো আছে। তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে’-বললেন ‘পরাণ’খ্যাত এ তারকা। নিশ্চিত করে জানালেন বাসায় কোনও দাম্পত্য কলহ থেকে আঘাতপ্রাপ্ত হননি। অতি উৎসাহী মানুষেরা এটা ছড়াচ্ছে বলেও তিনি মনে করেন। 

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে সেই সময় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর