বিয়ে করে সংসারে ব্যস্ত পপি?

সাদিকা পারভীন। এ নামটাতে চেনা অনেকটাই কষ্টকর হয়ে যায়। তবে পপি? এক নামেই চোখের সামনে ভেসে ওঠে কত শত ফ্রেম। কিন্তু পপিকে এখন আর পাওয়া যায় না। তিনি আছেন ডুবে! 

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৪:২৯ পিএম

নেই কোনও শুটিং বা নতুন ছবির খবরে। চলচ্চিত্র–সংশ্লিষ্ট আড্ডায়ও তাঁর দেখা পাওয়া যায় না। কাছের দু–একজন ছাড়া কেউ জানেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা এখন কোথায়? যাঁরা জানেন, চান না মুখ খুলতে। তাই গত কয়েক বছর ধরে একেবারেই নিভৃত জীবন যাপন করছেন এই তারকা।

কেউ বলছেন বিয়ে করেছেন, কারও কারও দাবি সন্তানও আছে! আসলেই কি তাই? খোঁজ নিয়ে জানা যায়, বিয়ে করেছেন এই তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন তার কাছের দু'একজন। 

২০২১ সালে করনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পপি। এর কিছু দিন পর মিডিয়াপাড়ায় চাউর হয় বিয়ে করে সংসারি হয়েছেন এই শিল্পী। কিন্তু তখন সেভাবে কেউ কথা বলেননি। 

পপি। ছবি সংগৃহীতশোনা যায়, মা হয়েছেন চিত্রনায়িকা পপি। এর কিছুদিন পর হঠাৎ পপি সামনে এসেছিলেন। তবে সেটা সশরীরে নয়, ভিডিওতে। 
২০২২ সালের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে এক ভিডিও বার্তা পাঠিয়েছিলেন পপি। যেখানে মিডিয়া থেকে তার বিদায়ের জন্য দায়ী করেন জায়েদ খানকে। 
ফেসবুকে ৫ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের জন্য ভোট চান। তাঁদের বিজয়ী করতে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের কাছে ভোট দেওয়ার অনুরোধও করেন।

পপি সেই ভিডিওতে বলেছিলেন, ‘ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয়। দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব।’

পপি। ছবি সংগৃহীতপপি আরও বলেন, ‌'জায়েদ খানের জন্য তাঁকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু তাঁকে নয়, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণও অপমানিত হয়েছেন। তাঁদের ব্যবহার করে এই চেয়ারে ওই লোক বসেছেন—সেখানে বসে বিভিন্ন অপকর্মের চেষ্টা করেছেন।'

এদিকে পপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পপি আসলে এখন মিডিয়ার সামনে আসতে চাইছে না।’ আরেকজন বললেন, সংসার নিয়ে শান্তিতে আছেন পপি। তাঁকে খোঁজার চেষ্টা করে কোনও লাভ নেই। তাঁর কাছে ইন্ডাস্ট্রির সবার মুঠোফোন নম্বর আছে। সময় হলে তিনি নিজেই প্রকাশ্যে আসবেন।'

এই চিত্রতারকার পরিচিত আরেকজন জানান, দেশের বনেদি এক পরিবারে বিয়ে করেছেন পপি। পারিবারিক ঐতিহ্য ও পপির নিজ সিদ্ধান্তের কারণে এই শিল্পী আর পর্দায় দেখা যাবে না।

এদিকে পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে- রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
সারা দেশে উদ্বেকজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ময়মনসিংহ, বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তার ঘটাচ্ছে এডিস মশাবাহিত এই রোগ। পরিস্থিতি বিবেচনায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলটির এক সংবাদ...
বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর