এআইতে ফিরে এলেন এই সময়ের সালমান শাহ

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৭:১৬ পিএম

গতকাল (২৮ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রয়াত নায়ক সালমান শাহ’র একটি স্থিরচিত্র। যার সঙ্গে মিল নেই ক্ষণজন্মা এ নায়কের কোনও চলচ্চিত্রের কস্টিউম ও হেয়ার স্টাইলের। ছবিটি মুহূর্তেই সালমান ভক্তরা লুফে নেন। 

এটি কোনও ফটোগ্রাফারের তোলা নয়, যা তৈরি হয়েছে আলোচিত প্রযুক্তি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) মাধ্যমে। তৈরি করেছেন রাজীব জাহান ফেরদৌস নামের এক ব্যক্তি। এর আগে তিনি দেশের জনপ্রিয় বহু তারকাদের ছবি বানিয়েছিলেন এআই দিয়ে।

গতকাল (২৭ আগস্ট) রাজীব জাহান ফেরদৌস তার ফেসবুকে সালমান শাহ’র নতুন রূপের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘প্রস্তুত হও, বাংলাদেশ! চূড়ান্ত ফ্যাশন আইকন একটি গৌরবময় প্রত্যাবর্তন করছে! মিডজার্নি এআই-এর জাদুতে তৈরি সম্পূর্ণ সিরিজ ড্রপের জন্য নিজেকে প্রস্তুত করুন। সঙ্গে থাকুন।’
প্রযুক্তির ব্যবহারে তৈরি সালমান শাহ’র নতুন রূপের ছবিটি প্রকাশের ঘণ্টা কয়েকের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। এআইতে ফিরে এলেন সালমান শাহ। ছবি: এআই/রাজিব

এদিকে, সালমান শাহর ভক্তদের জন্য সেপ্টেম্বর মাসটি খুবই আবেগের। কারণ এই মাসেই জন্ম আর মৃত্যুবরণ করেন স্বপ্নের এই নায়ক। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম ক্ষণজন্মা এই তারকার। আর মাত্র ২৫ বছর বয়সে মারা যান বাংলা সিনেমার বরপুত্র। অনেকেই ধারণা করছে, সেপ্টেম্বর মাসে সালমান ভক্তদের ‘এআই’র দুনিয়ায় নিয়ে যাবেন রাজীব।

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকার একটি পোশাক কারখানার কর্মী ওই তরুণীকে মোবাইল ফোনে ফুসলিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ে আসেন শ্যামল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী...
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা...
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রুসুল করিম বাবু (৪২) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর