তারার ক্রিকেটীয় প্রেম

ভিড়ের মধ্যেই প্রেমে পড়েন ইজাবেলা ও ক্রিকেটার কুরান

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৬:২৯ পিএম

প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন ইংল্যান্ডের ‌‘গোল্ডেন বয়’খ্যাত খেলোয়াড় স্যাম কুরান। তাঁর প্রেমিকা ইজাবেলা সাইমন্ডস উইলমট পেশায় একজন অভিনেত্রী। শিল্পী ও এই ক্রিকেটারের আছে কুসুম ওম ভালোবাসা। আজ (১৫ অক্টোবর) ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিনে থাকছে কুরানের প্রেম ও প্রেয়সীর গল্প—

ইজাবেলা সাইমন্ডস উইলমট দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থিয়েটারের সঙ্গে। ২০১৯ সালে এক্সটার বিশ্ববিদ্যালয় থেকে তিনি নাট্যকলায় স্নাতক পাশ করেন। থিয়েটারের পাশাপাশি গান, এমনকি নাচেও পারদর্শী ২৫ বছর বয়সী এই তরুণী।

ইতোমধ্যে বেশকিছু শর্টফিল্মে অভিনয় করতে দেখা গেছে ইজাবেলাকে। পাইনওড স্টুডিওর প্রযোজনায় তাজ আইয়ুবের নির্মাণে ‘রোজ বিটুইন টু হর্নস’ ও ‘মাঙ্কি মেকার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘পিএএম’ নামের একটি প্রজেক্টে অভিনয়ের পাশাপাশি দিয়েছেন নির্দেশনাও। যুক্ত ছিলেন প্রযোজনাতেও।

ঘনিষ্ঠ মুহূর্তে তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ইজাবেলা। প্রাণীদের জন্য একটি সংগঠনে কাজ করেন তিনি। ইনস্টাগ্রামে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ জনপ্রিয়তা তাঁর।

২০১৮ সালে প্রথম প্রকাশ্যে আসে ইজাবেলা-কুরানের প্রেমের বিষয়টি। বর্তমানে দুজনকে প্রায়ই একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় বিভিন্ন দর্শনীয় স্থানে। এমনকি মাঠে যখন ব্যাট-বলে দাপটের সঙ্গে উত্তাপ ছড়ান কুরান, তখন তাঁকে উৎসাহ দিতে গ্যালারিতে দেখা যায় ইজাবেলাকে। ২০১৯ সালে আইপিএল চলকালে ভারতেও এসেছিলেন এই ব্রিটিশ সুন্দরী।

সংবাদ সংস্থা ডিএনএ'র বরাতে জানা যায়, ইজাবেলার সঙ্গে কুরানের পরিচয় একটি অনুষ্ঠানে। ভিড়ের মধ্যেই একে অপরে মুগ্ধ হন তাঁরা। তারপর থেকে প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু। ধীরে সেই সম্পর্ক গড়িয়েছে প্রেম-ভালোবাসায়।

প্রসঙ্গত, ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড়দের প্রথম সারিতে আছেন স্যাম কুরান। খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে ম্যান অব টুর্নামেন্টের স্বীকৃতি পেয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর