৯৬তম অস্কারে মনোনয়ন পেলেন যাঁরা

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০১:৪৬ পিএম

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঘোষিত হলো ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের মনোনয়ন তালিকা। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ২৩টি শাখায় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। কালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে থেকে এ তালিকা ঘোষণা করেন অভিনেত্রী জাসি বিটস ও অভিনেতা জ্যাক কুয়েড। খবর আল জাজিরার।

এবারের মনোনয়নে ক্রিস্টোফার নোলানের ‌‘ওপেনহাইমার’ ছবির জয়জয়কার। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ এটি ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে। এ সিনেমা নির্মিত হয়েছে পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারকে কেন্দ্র করে। 

এদিকে, সেরা সিনেমা, সেরা অভিনেত্রীসহ ১১টি শাখায় মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’। এ ছাড়া ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ১০টি, ‘বার্বি’ ৮ ও ‘মায়েস্ত্রো’ ৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে।

কিলারস অব দ্য ফ্লাওয়ার মুনের দৃশ্যে লিলি গ্ল্যাডস্টন। ছবি: সংগৃহীত

সেরা চলচ্চিত্রের মনোনয়নের তালিকায় জায়গা করে নেওয়া সিনেমাগুলো হলো—‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘ওপেনহাইমার’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।

সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ব্র্যাডলি কুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন), পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস), কিলিয়ান মারফি (ওপেনহাইমার) ও জাফ্রি রাইট (আমেরিকান ফিকশন)।

সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হুলার (অ্যানাটমি অব আ ফল), কেরি মুলিগান (মায়েস্ত্রো) ও এমা স্টোন (পুওর থিংস)।

অ্যানাটমি অব আ ফল সিনেমায় সান্দ্রা হুলার (ডানে), ছবি: সংগৃহীত

সেরা পরিচালকের তালিকায় আছেন জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব আ ফল), মার্টিন স্করসেজি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার), ইয়োর্গস লান্থিমোস (পুওর থিংস), জোনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)।

প্রসঙ্গত, আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৬তম অস্কারের জমকালো আসর। মনোনয়নপ্রাপ্তদের থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর