আমাজনের ‘পোচার’-এ নির্বাহী প্রযোজক আলিয়া

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৫ পিএম

মুক্তির অপেক্ষায় আমাজন প্রাইমের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‌‌‘পোচার’। পরিচালনা করেছেন ‘দিল্লি ক্রাইম’খ্যাত কানাডিয়ান নির্মাতা রিচি মেহতা। আর এতে নির্বাহী প্রযোজক হিসেবে নাম লেখালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।   

সুসংবাদটি আজই (৬ ফেব্রুয়ারি) ঘোষণা করেছে স্ট্রিমিং জায়ান্ট প্রাইম ভিডিও। জানা যায়, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে পোচার। ইনভেস্টিগেটিভ ও ক্রাইমধর্মী এ সিরিজে তুলে ধরা হয়েছে একটি চোরাচালানকারী চক্রের গল্প, যারা হাতি শিকার করে দাঁতগুলো পাচার করে দেয়।

আলিয়া ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান ইটারনাল সানশাইন এই খবর শেয়ার করে তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছে, ‘নীরবতার আড়ালে, মারাত্মক এক ষড়যন্ত্র উন্মোচন করে জঙ্গল... এবং শিকারের জন্য শিকার শুরু!’

সিরিজটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে সংবাদমাধ্যম ভ্যারাইটিকে আলিয়া বলেন, ‘‘এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশ হতে পারা আমার এবং ইটারনাল সানশাইনের পুরো টিমের জন্যই সম্মানের। বন্যপ্রাণী অপরাধের মতো ইস্যুতে রিচির চিত্রায়ন আমাদের অনুরণিত করেছে। এর গল্প সত্যিকার অর্থে আমাকে অনুপ্রাণিত করেছে, বিশেষ করে যখন জানতে পারি এটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত, যা আমাদের বনাঞ্চলে ঘটে যাওয়া নৃশংস অপরাধের দৃষ্টি আকর্ষন করে। আমি বিশ্বাস করি, এটা সবার চোখ খুলে দেবে, সমস্ত জীবের প্রতি আরও সহানুভূতিশীল ও বিবেচনাশীল হওয়ার একটি শক্তিশালী বার্তা দেবে।’’

আলিয়া ছাড়াও সিরিজটির নির্বাহী প্রযোজনায় যুক্ত রয়েছেন এডওয়ার্ড এইচ হাম জুনিয়র, রেমন্ড মেন্সফিল্ড, শন ম্যাককিট্রিক। যৌথভাবে এতে কাজ করেছে কিউসি এন্টারটেইনমেন্ট, সুইটেবল পিকচার্স, পোর মেনস প্রোডাকশন ও ইটারনাল সানশাইন প্রোডাকশন।

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ চোরাচালানের কাহিনিতে নির্মিত আমাজন প্রাইমের এই অরিজিনাল সিরিজ। পরিচালনার পাশাপাশি এর গল্প লিখেছেন নির্মাতা রিচি মেহতা নিজেই। অভিনয়ে রয়েছেন নিমিশা সজায়ান, রোশন ম্যাথিউ, দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ। আগামী ২৩ ফেব্রুয়ারি ইংরেজি, হিন্দি ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে এটি।

বলিউডের বহুল প্রশংসিত হরর-ফ্যান্টাসি সিনেমা ‘তুম্বাড’-এর সিক্যুয়েল ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। অভিনেতা ও প্রযোজক সোহুম শাহ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, বহুল প্রতীক্ষিত...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
সেলিব্রিটিদের দেখা পেলেই অনেক সময় ভক্তরা এমনভাবে ভিড় করেন। তবে কিছু কিছু সময় সেটা একেবারের মবের রূপ নেয়। এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট, যা তাকে ভীষণভাবে ‘ভীত’ ও...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর