ছবি অস্কারে মনোনয়ন পাওয়ায় গৃহবন্দি নেতার মুক্তি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ পিএম

উগান্ডার বিরোধীদলীয় নেতা ববি ওয়াইন। পপতারকা থেকে রাজনীতিতে পা রেখে ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে ২০২০ সালে বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়োরি মুসেবেনির দমন-পীড়নের মুখে ব্যর্থ হয়েছিল তাঁর নির্বাচনী ক্যাম্পেইন। এরপর থেকে ফোন ট্যাপিং (আড়ি পাতা) থেকে শুরু করে অপহরণের মতো ভয়ংকর পরিস্থিতির শিকার হচ্ছেন ববির সমর্থকরা। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে এমনটাই জানিয়েছেন সংগীতশিল্পীর স্ত্রী বার্বি। পরিস্থিতি এখনও একই রয়েছে বলে দাবি তাঁর। তবে ৯৬তম অস্কার মনোনয়ন যেন নতুন আশা জাগিয়েছে ববি ওয়াইন ও তাঁর সমর্থকদের।

ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট ববি ওয়াইনকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‌‘ববি ওয়াইন: দ্য পিপলস প্রেসিডেন্ট’। যৌথভাবে এটি পরিচালনা করেছেন মোসেস বায়োও ও ক্রিস্টোফার শার্প। আসন্ন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে এটি সেরা তথ্যচিত্র (ফিচার ফিল্ম) বিভাগে মনোনয়ন পেয়েছে। এরপরই দেশটির রাজনৈতিক চিত্রপট বদলে যেতে শুরু হয়েছে।

নির্মাতা মোসেস বায়োও দ্য গার্ডিয়ানকে বলেন, ‌‘যেদিন সকালে অস্কারের মনোনয়ন ঘোষণা করা হয়েছে, সেদিন ববি ও বার্বি এবং তাঁদের সন্তানরা এক সপ্তাহেরও বেশি সময় ধরে গৃহবন্দি ছিলেন। কিন্তু অস্কারের সংবাদ প্রকাশের পরপরই তাঁদের বাড়ি থেকে সেনাবাহিনী ও পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়।’

তথ্যচিত্রটির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

পাঁচ বছরেরও বেশি সময় ধরে দৃশ্যধারণ করা এই চলচ্চিত্রে উঠে এসেছে রাজনীতিতে ওয়াইনের উত্থান, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, সেনাবাহিনীর হাতে আটক, নির্যাতন ও তাঁর ঘনিষ্ঠদের নির্যাতনের শিকার হওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা। অস্কার ছাড়াও তথ্যচিত্রটি বাফটা অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিল। সম্প্রতি এর প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ববি ওয়াইন।

জানা যায়, তথ্যচিত্রটি নির্মাণকালে নির্যাতনের ‍শিকার হয়েছিলেন পরিচালক মোসেস বায়োও। শুধু তিনিই নন, এ সময় ওয়াইনের নির্বাচনী কার্যক্রম ও আন্দোলন কাভার করার জন্য অন্যান্য সাংবাদিকরাও নির্যাতিত হন। এমনকি দেশটির রাজধানী কামপালায় বায়োওকে একবার রাবার বুলেট দিয়ে মুখে গুলি করা হয়েছিল। তাঁর পরিবারকে দুইবার অপহরণের চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অবশেষে নির্মাতা উগান্ডা ছেড়ে আমেরিকায় পাড়ি জমাতে বাধ্য হয়েছেন।

তথ্যচিত্রটি প্রসঙ্গে ওয়াইন বলেন, ‘এই চলচ্চিত্র আমাদের নতুন জীবন দিয়েছে। কারণ সরকার জানে যে তাদের নৃশংসতা সারাবিশ্ব এখন প্রত্যক্ষ করছে।’

বাফটা অ্যাওয়ার্ডে ববি ওয়াইন। ছবি: সংগৃহীত

এই বিরোধীদলীয় নেতা ও সাবেক সংসদ সদস্য জানান, ২০২৬ সালে আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনি।

চলচ্চিত্রটিকে ভালোবাসার সুদৃঢ় টান হিসেবে বর্ণনা করেছেন বায়োও। ঘেটো থেকে ওয়াইনের সংসদে যাওয়া এবং তাঁর গান তরুণদের অনুপ্রাণিত করার ক্ষমতা দেখে উচ্ছ্বসিত তিনি। বললেন, ‘আমাকে এই মুহূর্তে আমার দেশের ইতিহাস বলতে হবে।’

প্রসঙ্গত, ন্যাশনাল জিওগ্রাফিক ও ভেরিয়েন্স ফিল্মসের ব্যানারে নির্মিত ববি ওয়াইন—দ্য পিপলস প্রেসিডেন্ট। ২০২২ সালের সেপ্টেম্বরে ৭৯তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
লোডিং...

এলাকার খবর