অস্কারে আলোচিত

কোন পরিচালকের থলেতে যাচ্ছে পুরস্কার

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৬:৫৯ পিএম

৯৬তম অস্কারে ‌সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন পাঁচজন। তালিকায় রয়েছেন জাস্টিন ত্রিয়েত, মার্টিন স্করসেসি, ক্রিস্টোফার নোলান, ইয়োর্গস লান্থিমোস ও জোনাথন গ্লেজার। এবং প্রত্যেকের ছবিই এত দুর্দান্ত যে, অস্কার কর্তৃপক্ষের জন্য একজনকে বেছে নেওয়া হয়তো চ্যালেঞ্জ হবে! তবে সিনেবোদ্ধারা ধারণা করছেন, সেরা পরিচালক কিংবা চলচ্চিত্র বিভাগের অন্তত যেকোনো একটি পুরস্কার অবশ্যই উঠতে যাচ্ছে নোলানের হাতে।

সেরা পরিচালক, সেরা সিনেমা, সেরা অভিনেতাসহ ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে এই নির্মাতার ‘ওপেনহাইমার’। সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ড এবার তাঁরই। 

এদিকে, মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে তাঁদের ভবিষ্যদ্বাণীতে সেরা অভিনেত্রী বিভাগে যেমন মুদ্রার এক পিঠে রেখেছে এমা স্টোনকে, অন্য পিঠে রেখেছে লিলি গ্ল্যাডস্টনকে; পরিচালকের বেলায় এমনটা নয়, একমাত্র হিসেবে বেছে নিয়েছে ক্রিস্টোফার নোলানকেই।    

সংবাদমাধ্যমটির ভাষ্য, ‌‌‘‘২০০৭ সালে স্করসেসির ‘দ্য ডিপার্টেড’-এর মতো এই সময়টা শুধুই নোলানের। এখন পর্যন্ত তিনি সেরা পরিচালক বিভাগে দুই বার (ডানকার্ক ও ওপেনহাইমার) অস্কারে মনোনয়ন পেয়েছেন। তবে তাঁর নির্মাণ-দক্ষতায় ‌পর্দায় ‘ওপেনহাইমার’ দেখা ট্রিনিটি টেস্টের মতোই শ্বাসরুদ্ধকর। যদিও ‌‘দ্য ডার্ক নাইট’ ও ‘মেমেন্টো’ থেকে ‘ইনসেপশন’ ও ‘ইন্টারস্টেলার’-এ স্বতন্ত্রভাবে জনপ্রিয়তা তৈরি করেছেন স্করসেসি। এবং বিজ্ঞানীদের সম্পর্কে তিন ঘণ্টার এই ছবি ব্লকবাস্টার করা তারই কৃতিত্ব।’’

প্রসঙ্গত, এবারের অস্কারে ক্রিস্টোফার নোলান ছাড়াও সেরা পরিচালক বিভাগে ‘অ্যানাটমি অব আ ফল’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন জাস্টিন ত্রিয়েত, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর জন্য মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’-এর জন্য ইয়োর্গস লান্থিমোস এবং ‘দ্য জোন অব ইন্টারেস্ট’-এর জন্য জোনাথন গ্লেজার।

এদিকে, মাত্র একদিন পরেই শেষ হচ্ছে প্রতীক্ষা! রোববার (১০ মার্চ, বাংলাদেশ সময় ১১ মার্চ ভোর) আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসছে এবারের অস্কার। এদিন পুরস্কার ঘোষণা ও বিতরণ অনুষ্ঠিত হবে। সঞ্চালনায় থাকছেন জিমি কিমেল।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর