অস্কারে যাওয়ার রাস্তায় ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৫:৫৮ এএম

আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয়েছে ৯৬তম অস্কার আয়োজন। এটি শুরু আগ মুহূর্তে থিয়েটার থেকে এক মাইল দূরে সিনেরমা ডোমের রাস্তায় বিক্ষোভ করছে শত শত মানুষ। ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধ করতে চলছে তাদের এই কর্মসূচি।

বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন। তাদের দাবি, ভয়াবহ এ যুদ্ধ চোখ বন্ধ করে এড়িয়ে যেতে পারেন না সেলিব্রেটিরা।

এ সময় বেশ সতর্ক অবস্থানে দেখা গেছে লস অ্যাঞ্জেলেসে পুলিশকে। একটি হেলিকপ্টারে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে তারা।

অ্যানথনি ব্রাইসন নামের এক বিক্ষোভকারী বলেন, ‌‘গাজায় কী চলছে, তা সবার জানা দরকার। আমরা যতটা সম্ভব তা তুলে ধরার চেষ্টা করছি।’

এদিকে অস্কার ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে আয়োজকরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান যাতে কোনোরকম প্রতিবাদ বা প্রতিরোধের কারণে বিঘ্নিত না হয়, সে দিকে নজর রাখা হচ্ছে ৷

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসে কর্মরত একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা গাজা বিরোধী যুদ্ধের বিষয়ে কথা বলার সময় বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের সম্পর্কে ভালোভাবে সচেতন, আমাদের কাছে অনেক ব্যাক-আপ রয়েছে যা আমরা প্রয়োজনে দ্রুত সক্রিয় করতে পারি।’

অন্যদিকে রেড কার্পেট শেষে ডলবি থিয়েটারে শুরু হয়েছে অস্কারের পুরস্কার বিতরণী। শিগগিরই জানা যাবে সেরাদের কথা।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর