শ্লীলতাহানির অভিযোগে ‘স্কুইড গেম’ অভিনেতার কারাদণ্ড

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০২:৫০ পিএম

যৌন হেনস্থার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘স্কুইড গেম' অভিনেতা ওহ ইয়ং-সু। তাকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ান আদালত। 

ঘটনাটা ২০১৭ সালের। সেবছর এক মহিলাকে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। অবশেষে দেশটির সুওন জেলা আদালতের রায়ে তিনি দোষী সাব্যস্ত হলেন। কারাদণ্ডের পাশাপাশি অভিনেতাকে ২ বছরের জন্য কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও অভিনেতাকে ৪০ ঘণ্টার একটা যৌনশিক্ষার ক্লাসে উপস্থিত থাকার বাধ্যতামূলক রায় দিয়েছেন আদালত। 

সংবাদ সংস্থা মারফত জানা গিয়েছে, সমস্ত সাক্ষ্য প্রমাণ ওহ ইয়ং সু-র বিরুদ্ধেই গিয়েছে। অভিনেতা ওহ ইয়ং-সু নির্দোষ, এমনটা কোনোভাবেই আদালতে প্রমাণ করতে পারেনি তাঁর পক্ষের উকিল। 

সুওন জেলা আদালত মারফত জানা যায়, ২০১৭ সালে  থিয়েটার করতে এক গ্রামে গিয়েছিলেন ওই অভিনেতা। ওই এলাকারই দুটি পৃথক অনুষ্ঠানে গিয়ে একই মহিলাকে শারীরিকভাবে নিগ্রহ করেন ওহ ইয়ং-সু। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ২০২২ সালে ওহ ইয়ং-সু'কে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়। 

দক্ষিণ কোরিয়ান এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় ওহ ইয়ং-সু কে। এদিকে ২০২২ সালে সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিয়েছিলেন এই ৭৯ বছর বয়সী অভিনেতা।  

চলচ্চিত্রাঙ্গনে শুরু হচ্ছে এক নতুন যুগ! প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র পুরোপুরি বাংলাদেশে নির্মিত হচ্ছে, যা মুক্তি পাবে বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ইতিমধ্যেই...
হলিউডের বিখ্যাত স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’র অধিগ্রহণ নিয়ে মাসখানেক ধরেই তোড়জোড় চলছে। এবার সেই মিলিয়ন ডলার প্রস্তাব থেকে সরে দাঁড়িয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ফলে প্যারামাউন্ট...
স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’র শেষ কিস্তির প্রথম পর্ব মুক্তির কয়েক মিনিটের মধ্যেই ওয়েবসাইট ক্র্যাশ করেছিল। অধিকাংশ দর্শকই তাই তা দেখতে পারেননি। শুধু তাই নয়,...
স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সবচেয়ে আলোচিত সিরিজ ‘স্কুইড গেম’। মুক্তির পর প্রথম-দ্বিতীয়—দুই কিস্তিই দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়তা কুড়িয়েছে। এবার মুক্তি পেতে যাচ্ছে সিরিজটির তৃতীয় অথবা শেষ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর