৩০০ কোটির ঘরে যাচ্ছে ইউটিউব, পেছনে ছুটছে নেটফ্লিক্স

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম

বিশ্বের বিনোদন দুনিয়ায় বড় পরিবর্তনের আভাস দিচ্ছে নতুন এক প্রতিবেদন। গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়া বলছে, ২০২৭ সালের মধ্যে ইউটিউবের ব্যবহারকারী সংখ্যা ছুঁতে পারে প্রায় ৩০০ কোটি! আর পিছিয়ে নেই নেটফ্লিক্স—তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীও ছাড়িয়ে যেতে পারে ১০০ কোটির মাইলফলক।

ফ্রান্সের জনপ্রিয় টেলিভিশন আয়োজন সিরিজ ম্যানিয়ায় এই তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির মিডিয়া ও এন্টারটেইনমেন্ট প্রধান মারিয়া রুয়া আগুয়েতে। তার মতে, ইউরোপজুড়ে ভিডিও দেখার অভ্যাসে বড় পরিবর্তন আনছে এই বৈশ্বিক প্ল্যাটফর্মগুলো।

ইউটিউব ফ্রান্স ও দক্ষিণ ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক জাস্টিন রিস্টের সঙ্গে আলোচনায় আগুয়েতে জানান, ফ্রান্সে এখন ভিডিও দেখার ক্ষেত্রে প্রথম পছন্দ হয়ে উঠেছে নেটফ্লিক্স ও ইউটিউব। প্রচলিত টিভি চ্যানেল বা পেইড টিভির চেয়েও এগিয়ে এই দুই প্ল্যাটফর্ম। সেখানে বাজারের ১৮ শতাংশ দখলে রেখেছে নেটফ্লিক্স, আর ইউটিউবের দখল ১২ শতাংশ।

আলোচনায় উঠে আসে ইউটিউবের বদলে যাওয়া ভূমিকার কথাও। ফ্রান্সের প্রচলিত ব্রডকাস্টারদের—যেমন ফ্রান্স টিভি, টিএফ১ প্লাস বা এম৬ প্লাসম সঙ্গে ইউটিউবের দর্শকের কিছু মিল থাকলেও, বড় একটি অংশ রয়েছে যারা এসব সেবার বাইরে। ফলে নতুন দর্শক ধরতে ইউটিউব হয়ে উঠছে গুরুত্বপূর্ণ মাধ্যম।

এই পরিস্থিতিতে ইউটিউব একদিকে যেমন টিভি দর্শক বাড়াতে সহায়ক প্ল্যাটফর্ম, অন্যদিকে নতুন দর্শকের দরজাও খুলে দিচ্ছে।

যুক্তরাজ্যের চিত্রও অনেকটা ভারসাম্যপূর্ণ। সেখানে বৈশ্বিক ও স্থানীয় প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা চলছে সমানতালে। নেটফ্লিক্স ১৭ শতাংশ নিয়ে শীর্ষে, এরপর স্কাই ১৫ শতাংশ এবং ইউটিউব ৯ শতাংশ নিয়ে রয়েছে তালিকায়।

বিশ্লেষকদের মতে, এখন শুধু বড় পরিসরের দর্শক থাকলেই হবে না—দরকার সঠিক কনটেন্ট ও সঠিক প্ল্যাটফর্মের সমন্বয়। ইউটিউব যেমন নতুন দর্শক এনে দেয়, তেমনি নেটফ্লিক্স এগিয়ে রয়েছে মানসম্মত গল্প বলা ও দর্শক ধরে রাখার দৌড়ে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর