কবে শুরু হচ্ছে ‘স্পাইডার ম্যান ৪’

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৯:০০ এএম

আসছে জনপ্রিয় ‘স্পাইডার ম্যান’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি। যেখানে তৃতীয় কিস্তির ধারাবাহিকতায় নামভূমিকায় থাকছেন হলিউড অভিনেতা টম হল্যান্ড। মঙ্গলবার (২২ অক্টোবর) ‌‘দ্য টুনাইট শো স্টেয়ারিং জিমি ফ্যালন’ নামের এক ভিডিও সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা।

টম হল্যান্ড জানান, আগামী বছরের গ্রীষ্মেই শুটিং ফ্লোরে গড়াচ্ছে ‘স্পাইডার ম্যান ৪’। 

এই অভিনেতা বলেন, ‘আগামী গ্রীষ্মে আমরা শুটিং শুরু করব। সবকিছুই ঠিকঠাক চলছে।’

হল্যান্ড আরও বলেন, ‘ভীষণ রোমাঞ্চিত। আমি আর অপেক্ষা করতে পারছি না।’

সর্বশেষ ২০২১ সালে ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ সিনেমায় সুপারহিরো চরিত্রে ছিলেন টম হল্যান্ড। যেখানে ম্যাগুইয়ার ও অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। এই দুই অভিনেতার সঙ্গে কাজ করাকে ‘ক্যারিয়ারের অন্যতম পর্ব’ বলে অভিহিত করেছেন টম হল্যান্ড।

এর আগে ‘রিচ রোল’ নামের একটি পডকাস্টে হল্যান্ড তাঁর গার্লফ্রেন্ড অভিনেত্রী জেনডায়ার সঙ্গে স্পাইডার ম্যান’র নতুন কিস্তির চিত্রনাট্য পড়েছেন বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘সপ্তাহ তিনেক আগে এটা (চিত্রনাট্য) পড়েছি এবং আমার মধ্যে তা রীতিমতো আলো জ্বেলে দিয়েছে। এটার কাজ হওয়া প্রয়োজন। লেখকরা খুব ভালো করেছেন।’

প্রসঙ্গত, স্পাইডার ম্যান ফ্র্যাঞ্চাইজির পিটার পার্কার চরিত্রটির জন্য পৃথিবীজুড়ে বিখ্যাত টম হল্যান্ড। তবে দর্শকরা তাঁকে ‘স্পাইডার ম্যান’ হিসেবেও লুফে নিয়েছেন। এ ছাড়া আগামী বছর ‘অ্যাভেঞ্জার্স’র নতুন সিক্যুয়েলেও তাঁর দেখা মিলতে পারে। 

সূত্র: ভ্যারাইটি

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর