অস্কার ২০২৫-এর প্রথম পুরস্কার পকেটে নিলেন কিয়েরান

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১২:০১ পিএম

চলছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ একাডেমি পুরস্কার তথা অস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে উপস্থিত শতশত তাঁরা। অনুষ্ঠানটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে পাঁচটায়।

আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেলেন তিনি। অন্যদিকে, সেরা অ্যানিমেটেড সিনেমা হয়েছে ‘ফ্লো’; পল ট্যাজওয়েল ‘উইকেড’ চলচ্চিত্রের জন্য সেরা পোশাক পরিকল্পনাকারী এবং শন বেকার ‘আনোরা’ সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন।

এবারের আসরে সবচেয়ে বেশি ১৩টি মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’। এরপর ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’ পেয়েছে ১০টি করে এবং ‘আ কমপ্লিট আননোন’ পেয়েছে ৮টি মনোনয়ন।

সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘উইকেড’ এবং ‘আ কমপ্লিট আননোন’। এ ছাড়াও এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘আনোরা’, ‘কনক্লেভ’, ‘ডিউন: পার্ট টু’, ‘আই অ্যাম স্টিল হিয়ার’, ‘নিকেল বয়েজ’ এবং ‘দ্য সাবস্ট্যান্স’।

চারবারের অস্কার মনোনীত তারকা টম ক্রুজ এবার পাচ্ছেন বহু প্রতীক্ষিত অস্কার। যদিও এটি কোনো নির্দিষ্ট ছবির জন্য নয়, বরং একটি সম্মানসূচক অস্কার। চলতি বছরের গভর্নরস অ্যাওয়ার্ডসে, আগামী নভেম্বর মাসে, এই...
চলতি মার্চের শুরুতে ‘নো আদার ল্যান্ড’ যখন অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছিল, তখন লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার আলোকিত করেছিলেন হামদান বল্লাল ও তাঁর সহকারী তিন নির্মাতা। তথ্যচিত্রে তাঁরা...
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ড। বিশ্বের মর্যাদাপূর্ণ সেই জমকালো আসরে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মার্কিন টেলিভিশন উপস্থাপক, কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। ফের অস্কার চায় তাঁকে!...
এবারের অস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন মাইকি ম্যাডিসন। নির্মাতা শন বেকারের ‘আনোরা’ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পান। শুধু তা-ই নয়, এর মাধ্যমে ইতিহাসে নতুন নজিরও গড়েছেন...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর