হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

চলে গেলেন হলিউডের শক্তিমান অভিনেত্রী ডায়ান ল্যাড। ‘অ্যালিস ডাজ নট লিভ হেয়ার অ্যানিমোর’, ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ও ‘র‌্যাম্বলিং রোজ’ চলচ্চিত্রের জন্য অস্কারে তিনবার মনোনয়ন পেয়েছিলেন তিনি। সোমবার (৩ নভেম্বর) নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
  
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টারকে ডায়ান ল্যাডের মৃত্যুর খবর জানিয়ে তাঁর মেয়ে, অস্কারজয়ী অভিনেত্রী লরা ডার্ন বলেন, ‌‘আমার মা ছিলেন আমার কাছে অসাধারণ একজন নায়ক ও উপহার। আজ (সোমবার) সকালে ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজ বাড়িতে তিনি মারা গেছেন। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মেয়ে, মা, দাদি, অভিনেত্রী, শিল্পী এবং একজন সহানুভূতিশীল আত্মা। তাঁকে পেয়ে আমরা ধন্য হয়েছি।’

অভিনেত্রী ডায়ান ল্যাড ছিলেন নিরহংকারী ব্যক্তিত্ব। গোটা ক্যারিয়ারে তিনি আত্মশক্তি, দুর্বলতা, উদ্ভটতা ও মনোমুগ্ধকর বিষয়গুলো তুলে ধরেছেন।

ষাটের দশকের শেষদিকে অভিনয় জগতে অভিষেক করেন ডায়ানা ল্যাড। সেসময় মঞ্চ ও টেলিভিশনের পর্দায় অভিনয় করতেন তিনি। অসাধারণ সব চরিত্রে নিজের প্রতিভা তুলে ধরতেন। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মার্টিন স্করসেসির ‘অ্যালিস ডাজ নট লিভ হেয়ার অ্যানিমোর’ ছবিতে ধূর্ত পরিচারিকার ভূমিকায় অভিনয় করেন তিনি। এই সুবাদে অস্কারে সেরা সহ-অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন।  

১৯৬০ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত অভিনেতা ব্রুস ডার্নের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন অভিনেত্রী ডায়ান ল্যাড। তাঁদের দুই কন্যাসন্তান—একজন অস্কারজয়ী লরা ডার্ন এবং অন্যজন ডায়ান এলিজাবেথ, যিনি ১৯৬২ সালে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। মেয়েটির বয়স তখন মাত্র ১৮ মাস।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর