ওয়ার্নার ব্রাদার্স কিনতে তুঘলকি কাণ্ড, নেটফ্লিক্সের হিসাব পাল্টে দিল প্যারামাউন্ট

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

বিশ্বখ্যাত প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের অধিগ্রহণ নিয়ে তুঘলকি কাণ্ড! কে মালিকানা নেবেন, হঠাৎ সেই প্রতিযোগিতায় নাটকীয় মোড় নিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানটির অধিগ্রহণে এতদিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ৭২ বিলিয়ন ডলারের প্রস্তাবকেই সবচেয়ে সম্ভাব্য মনে করা হচ্ছিল। এমনকি ধরে নেওয়াও হয়েছিল যে, নেটফ্লিক্সের মালিকানায় যাচ্ছে ওয়ার্নার ব্রাদার্স!

তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এরইমধ্যে সমস্ত হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে আরেক বিশ্বখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট। তারা নাকি ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণে ১০৮.৪ বিলিয়ন ডলারের হস্টাইল (শত্রুভাবাপন্ন) প্রস্তাব নিয়ে উপস্থিত! প্যারামাউন্ট সরাসরি ওয়ার্নার ব্রাদার্সের শেয়ারহোল্ডারদের উদ্দেশে এই বিশাল প্রস্তাব দিয়েছে! 

জানা যায়, প্যারামাউন্টের এই প্রস্তাবের অর্থায়নে রয়েছে জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স, মধ্যপ্রাচ্যের কয়েকটি সার্বভৌম সম্পদ তহবিল এবং এলিসন পরিবার।

প্যারামাউন্টের এই পদক্ষেপকে বিনিয়োগ ও মিডিয়া শিল্পে বড়সড় চমক হিসেবে দেখা হচ্ছে! তবে ওয়ার্নার ব্রাদার্স বোর্ড জানিয়েছে, তারা প্যারামাউন্টের প্রস্তাবটি পর্যালোচনা করবে। এ ছাড়া এখনই নেটফ্লিক্সের সঙ্গে চলমান আলোচনার পক্ষে তাদের সুপারিশ পরিবর্তন করছে না এবং শেয়ারহোল্ডারদের নতুন প্রস্তাব নিয়ে তাড়াহুড়ো না করতে পরামর্শ দিয়েছে।

ওয়ার্নার ব্রাদার্সের বিবৃতি আনুষ্ঠানিকভাবে এখনও নেটফ্লিক্সের দিকেই সমর্থন যোগাচ্ছে, কিন্তু প্যারামাউন্টের লোভনীয় উচ্চমূল্যের প্রস্তাব বাজারে নতুন উত্তেজনা তৈরি করেছে।

প্যারামাউন্টের দাবি, তাদের প্রস্তাব নেটফ্লিক্সের তুলনায় ১৮ বিলিয়ন ডলার বেশি নগদ প্রদান করছে! তবে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা সতর্ক করছেন যে, প্যারামাউন্টের এই পদক্ষেপ সফল হলে হলিউডে তৈরি হতে পারে একচ্ছত্র আধিপত্য। ফলে ভবিষ্যতে একচেটিয়াবিরোধী উদ্বেগ বাড়বে। মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন ইতিমধ্যেই এই প্রস্তাবকে ‘পাঁচ-অ্যালার্ম অ্যান্টিট্রাস্ট সংকেত’ বলে অভিহিত করেছেন।

এদিকে, নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী টেড সারানডোস জানিয়েছেন, প্যারামাউন্টের ‘হস্টাইল বিড’র সম্ভাবনা তারা আগে থেকেই অনুমান করেছিলেন। তিনি সতর্ক করেন, প্যারামাউন্টের প্রতিশ্রুত ‘সিনার্জি’ আসলে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত বহন করে, যা নেটফ্লিক্স এড়াতে চায়।

অন্যদিকে, মালিকানা পরিবর্তন চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘ব্রেকআপ ফি’। যদি ওয়ার্নার ব্রাদার্স শেষপর্যন্ত প্যারামাউন্টের প্রস্তাব গ্রহণ করে, তবে তাদের নেটফ্লিক্সকে ২.৮ বিলিয়ন ডলার চুক্তিভঙ্গের জরিমানা দিতে হবে। এর বিপরীতে আলোচনার ফল ব্যর্থ হলে নেটফ্লিক্সকে ৫.৮ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে।

কেন হঠাৎ ‘হস্টাইল বিড’
বাজার বিশেষজ্ঞদের মতে, প্যারামাউন্ট কিছুতেই চায় না স্ট্রিমিং দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করুক নেটফ্লিক্স। কারণ এমনিতেই নেটফ্লিক্সের কনটেন্টকে পাল্লা দেওয়া কঠিন। তার ওপর ওয়ার্নার ব্রাদার্সের হাতে রয়েছে ‘হ্যারি পটার’, ‘ব্যাটম্যান’, ‘গেম অব থ্রোনস’র মতো সোনার খনি! এই সম্পদ যদি নেটফ্লিক্সের হাতে চলে যায়, তবে স্ট্রিমিং জগতে বাকিদের ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়াবে। এমন বাস্তবতার মুখে তাই ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণে মরিয়া প্যারামাউন্ট।

শেয়ার বাজারে প্রভাব
ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণ নিয়ে প্যারামাউন্ট ও নেটফ্লিক্সের দ্বিমুখী প্রতিযোগিতার প্রভাবে ইতিমধ্যে শেয়ারবাজারের সূচকে ওঠানামা শুরু হয়েছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, অধিগ্রহণ লড়াই যেহেতু এখনও শেষ হয়নি, তাই দুটি প্রতিষ্ঠানই শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রকদের প্রভাবিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

এখন শুধু দেখার বিষয়, শেষপর্যন্ত ডিসি কমিকস ও এইচবিওর মালিকানা কার হাতে যায়—নেটফ্লিক্স না প্যারামাউন্ট? সেখানেই চোখ গোটা বিনোদন বিশ্বের। শিল্প বিশ্লেষকদের ভাষ্য, ‘এই চুক্তি শুধু একটি কোম্পানি বিক্রির প্রশ্ন নয়, বরং আগামী দশকের বিনোদন বাজারের কাঠামো কোন পথে যাবে সেটি নির্ধারণ করবে।’

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর