‘দ্য গডফাদার’ অভিনেতা রবার্ট ডুভাল আর নেই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

কালজয়ী চলচ্চিত্র ‘দ্য গডফাদার’ ও ‘অ্যাপোক্যালিপস নাউ’খ্যাত অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডুভাল আর নেই। গত ১৫ ফেব্রুয়ারি ভার্জিনিয়ার মিডলবার্গে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক মার্কিন সংবাদমাধ্যম।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে অভিনেতার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন তাঁর স্ত্রী লুসিয়ানা দুভাল। এক বিবৃতিতে তিনি বলেন, ‌‘সারা বিশ্বের কাছে তিনি ছিলেন একজন একাডেমি পুরস্কারজয়ী অভিনেতা, পরিচালক ও তুখোড় গল্পকার। আমার কাছে এককথায় তিনিই ছিলেন সব।’   

যোগ করে লুসিয়ানা আরও বলেন, ‘নিজের কাজকে তিনি যতটা ভালোবাসতেন, ঠিক ততটাই ভালোবাসতেন তাঁর অভিনীত চরিত্রগুলো। সেই সঙ্গে ভালো খাবার আর আড্ডায় মেতে থাকতে তিনি ভীষণ পছন্দ করতেন।’

তিনি বলেন, ‘বব তাঁর অসংখ্য চরিত্রের প্রতিটিতে নিজের সবটুকু উজাড় করে দিতেন। মানবতার সত্য চরিত্রগুলো তিনি ফুটিয়ে তুলতেন। এভাবে তিনি আমাদের সবার জন্য চিরস্থায়ী ও অবিস্মরণীয় কিছু স্মৃতি রেখে গেছেন।’

ছয় দশকের দীর্ঘ পেশাজীবনে অন্তত ১০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন ডুভাল। এর মধ্যে ‘দ্য গডফাদার’-এ মাফিয়া উপদেষ্টা ও ‘অ্যাপোক্যালিপস নাউ’-এ এক শক্তিশালী সেনা কর্মকর্তার চরিত্রে তাঁকে দেখা গেছে। ক্যারিয়ারে ৭ বার অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। ১৯৮৩ সালে ‌‘টেন্ডার মার্সিস’ ছবিতে একজন বিপর্যস্ত কান্ট্রি সিঙ্গারের চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে ‘সেরা অভিনেতা’র পুরস্কার জিতেছিলেন।

যখন তিনি হলিউড ক্লান্ত হয়ে পড়ছিলেন, তখন তিনি নিজেই ছবি পরিচালনায় নাম লেখান। ‌‘দ্য অ্যাপোস্টল’ নামের একটি ছবি তিনি নিজের লেখা গল্পে পরিচালনা করেছিলেন। সেখানে তিনি একজন ধর্ম-প্রচারকের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি একটি অপরাধ করার পর লুইজিয়ানায় নতুন জীবন শুরু করেন।

ডুভালের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন ‘দ্য গডফাদার’ ছবির সহ-অভিনেতা আল পাচিনো। তিনি বলেন, ‘লোকে যেমনটা বলে, তিনি ছিলেন একজন জন্মগত অভিনেতা; অভিনয়ের সঙ্গে তাঁর আত্মিক টান, তাঁর প্রজ্ঞা এবং অসাধারণ প্রতিভা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁকে খুব মিস করব।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর