অস্কারের নিয়মে বদল, এবার বাংলাদেশের দুটি সিনেমা পেতে পারে মনোনয়ন

আপডেট : ০৩ মে ২০২৬, ১০:৫৬ এএম

একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের নিয়মনীতিতে গত এক শতাব্দীর ইতিহাসে এক আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছে ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’। এই ঐতিহাসিক সংস্কারের ফলে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া এখন আগের চেয়ে সহজ হতে পারে। এমনকি একসঙ্গে দুটি সিনেমাও পেতে পারে মনোয়ন। একাডেমি কর্তৃপক্ষ এক মেইলের মাধ্যমে জানায়, ২০২৭ সালে আয়োজিতব্য ৯৯তম অস্কার আসর থেকেই এই নতুন বিধিমালা কার্যকর হবে। আর ৯৯তম অস্কারের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৪ মার্চ।


আন্তর্জাতিক সিনেমার জন্য নতুন দিগন্ত
এতদিন নিয়ম ছিল যে, একটি দেশ থেকে কেবল একটি চলচ্চিত্রই ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের জন্য পাঠানো যেত। এখন সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী:

একাধিক মনোনয়ন: একটি দেশ থেকে এখন একাধিক ছবি এই বিভাগে প্রতিযোগিতা করার সুযোগ পাবে।

উৎসবের জয়জয়কার: যদি কোনো সিনেমা কান, বার্লিন, ভেনিস, টরন্টো বা বুসানের মতো প্রথম সারির আন্তর্জাতিক উৎসবে শীর্ষ পুরস্কার অর্জন করে, তবে সেটি সরাসরি অস্কারের এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করবে। ফলে এর মাধ্যমেও বাংলাদেশের সিনেমা অস্কারে যেতে পারবে।

পরিচালকের মর্যাদা: আগে এই পুরস্কারটি সংশ্লিষ্ট দেশের অর্জন হিসেবে গণ্য হতো। এখন থেকে ট্রফিতে সরাসরি পরিচালকের নাম খোদাই করা থাকবে এবং তিনিই হবেন পুরস্কারের প্রধান প্রাপক।

অ্যাকাডেমি অভিনয়ের ক্ষেত্রেও বড় কিছু পরিবর্তন এনেছে। যেমন—

দ্বৈত মনোনয়ন: কোনো অভিনেতা যদি একই বছরে ভিন্ন ভিন্ন ছবির জন্য সেরা পাঁচের তালিকায় জায়গা করে নিতে পারেন, তবে তিনি একই বিভাগে একাধিক মনোনয়ন পেতে পারবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ: অস্কার স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিনয় এবং চিত্রনাট্য হতে হবে সম্পূর্ণ মানুষের সৃজনশীলতার ফসল। জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার থাকলে সে বিষয়ে অ্যাকাডেমি কঠোর যাচাই-বাছাই ও অতিরিক্ত তথ্য তলব করতে পারবে।

কাস্টিং ডিরেক্টর: এখন থেকে এই বিভাগে সর্বোচ্চ তিনজনকে একত্রে পুরস্কৃত করা সম্ভব হবে।

সিনেমাটোগ্রাফি: প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় এখন থেকে নির্দিষ্টভাবে ২০টি চলচ্চিত্রের সংক্ষিপ্ত তালিকা করা হবে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোকে প্রাধান্য দেওয়ার এই সিদ্ধান্ত বিশ্ব চলচ্চিত্রের মানচিত্রকে আরও বিস্তৃত করবে, যেখানে বাংলাদেশের ভালো মানের সিনেমাগুলো সরাসরি বিশ্বমঞ্চে লড়াই করার সুযোগ পাবে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর