নোলানের প্রিয় সিনেমার তালিকায় শীর্ষে সত্যজিতের 'পথের পাঁচালী'

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম

সময়, স্মৃতি ও বৈজ্ঞানিক জটিলতাকে পর্দায় রূপ দেওয়া বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান সম্প্রতি প্রকাশ করেছেন তার প্রিয় চলচ্চিত্রের একটি তালিকা। চলচ্চিত্র প্রকাশনা প্রতিষ্ঠান ক্রাইটেরিয়ন কালেকশনের সিরিজ 'ক্রাইটেরিয়ন ক্লোজেট' পরিদর্শনের সময় হলিউডের এই মাস্টারমাইন্ড নিজের পছন্দের সিনেমাগুলোর তালিকা তৈরি করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, অরসন ওয়েলস, ডেভিড লিঞ্চ বা স্পাইক লি-র মতো কিংবদন্তি নির্মাতাদের পেছনে ফেলে নোলান তার এই তালিকার শুরুতেই স্থান দিয়েছেন সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র 'পথের পাঁচালী' (১৯৫৫)-কে।

নোলান জানান, 'পথের পাঁচালী' দেখে তিনি গভীরভাবে বিস্মিত হয়েছিলেন এবং খুব শিগগিরই অপু ট্রিলজির বাকি দুটি পর্বও দেখার ইচ্ছা রাখেন। নোলানের ভাষ্যমতে, এই সংকলনটি যেন তার নিজের চলচ্চিত্র যাত্রার এক গোপন মানচিত্র। তার পছন্দের তালিকায় আরও রয়েছে অরসন ওয়েলসের 'মিস্টার আরকাডিন' ও 'সিটিজেন কেন', ফ্রিটজ ল্যাং-এর 'দ্য টেস্টামেন্ট অফ ডক্টর মাবুসে', স্পাইক লি-র 'ম্যালকম এক্স', ডেভিড লিঞ্চের 'লস্ট হাইওয়ে', রবার্ট অল্টম্যানের 'দ্য প্লেয়ার' এবং রিচার্ড লিঙ্কলেটারের 'বয়হুড'-এর মতো বিখ্যাত সব সিনেমা।

নোলান প্রতিটি চলচ্চিত্রের পেছনে থাকা তার ব্যক্তিগত স্মৃতির কথাও তুলে ধরেন। তিনি জানান, ফ্রিটজ ল্যাং-এর 'দ্য টেস্টামেন্ট অব ডক্টর মাবুসে' ছবিটি তার বিখ্যাত 'দ্য ডার্ক নাইট' সিনেমার 'জোকার' চরিত্রটি তৈরিতে দারুণ অনুপ্রেরণা জুগিয়েছিল। অন্যদিকে, ডেভিড লিঞ্চের 'লস্ট হাইওয়ে' প্রথমে তার কাছে দুর্বোধ্য মনে হলেও এটি তার অবচেতন মনে স্বপ্নের মতো স্থায়ী প্রভাব ফেলেছিল বলে তিনি অকপটে স্বীকার করেন। এছাড়া স্পাইক লি-র 'ম্যালকম এক্স' ৭০ মিমি পর্দায় দেখার স্মৃতির কথাও তিনি রোমন্থন করেন।

আইম্যাক্স ক্যামেরা, পারমাণবিক বিস্ফোরণ কিংবা সময়কে জড়িয়ে ফেলা জটিল গল্পের পেছনে ছোটা নোলান যে আড়ালে গভীর আবেগ ও ভিন্নধর্মী চলচ্চিত্রের প্রতি প্রকৃত অনুরাগী, তা এই তালিকা থেকেই স্পষ্ট বোঝা যায়। গ্রামীণ বাংলার এক কিশোরের গল্পকে বিখ্যাত সব হলিউড ও আন্তর্জাতিক মাস্টারপিসের পাশে স্থান দিয়ে নোলান কেবল 'পথের পাঁচালী'র প্রতি সম্মানই জানাননি, বরং বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে ভারতীয় সিনেমার অন্যতম বড় অর্জনকেও নতুন করে স্মরণ করিয়ে দিলেন।

 

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই...
মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক লড়াইকে বড় পর্দায় তুলে আনছে সিনেমা 'ঠিকানা বাংলাদেশ'। দীর্ঘদিনের অপেক্ষার পর ছবিটি এবার মুক্তির প্রস্তুতি শুরু করেছে। এরই অংশ হিসেবে...
হলিউডের প্রবীণ অভিনেতা মাইক প্রেস্টন আর নেই। ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’ সিনেমায় পাপ্পাগালো চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এই অভিনেতা গত ৮ জুন...
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের স্মৃতিকে সংরক্ষণে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তার নামে কলকাতায় একটি অত্যাধুনিক ফিল্ম সেন্টার নির্মাণের পাশাপাশি ঐতিহ্যবাহী ‘উত্তম মঞ্চ’ সংস্কার ও...
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় ২০১৬ সালে চালু হয় কার্যক্রম।  প্রতি ডায়ালাইসিসে সেশন ফি ৩ হাজার ৩৯৭ টাকা আর সিঙ্গেল ডায়ালাইজার ফি ১ হাজার ৩২০ টাকা। সরকারি ভর্তুকি সুবিধায় ৬২১ টাকায় সেবা পাচ্ছেন...
একটি ছোট্ট শিশু, যার জন্ম হয়েছিল ক্যারিবিয়ান দেশ হাইতিতে। ভয়াবহ ভূমিকম্পের পর বদলে গেল তার জীবন। আশ্রয় নিতে হলো এক এতিমখানায়। সেখান থেকে মাত্র কয়েক মাস বয়সেই তাকে পাড়ি দিতে হলো হাজার...
৪ বছর মেয়াদী প্রকল্পের কাজ আগামী বছর শুরু হয়ে ২০৩০ সাল পর্যন্ত চলবে। এই প্রকল্পের লক্ষ্য জীববৈচিত্র রক্ষায় ইকোসিস্টেম সুরক্ষা করা। এর মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনাঞ্চলের...
বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আবারও নাড়িয়ে দিয়েছে বৈশ্বিক আর্থিক খাতকে। মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, পাশাপাশি বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা। চাপে রয়েছে ট্রেজারি বন্ড ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর