কর্ণিয়ার ‌‘প্রেমে পাগল’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম

প্রায় এক যুগ ধরে গানে গানে শ্রোতাদের মাতিয়ে চলেছেন সংগীতশিল্পী কর্ণিয়া। স্টেজ শো, টেলিভিশন লাইভ কিংবা প্লেব্যাকে কাটছে তাঁর ব্যস্ত সময়। এদিকে, কদিন পরই প্রকাশ পেতে চলেছে এই শিল্পীর নতুন গান। শিরোনাম ‌‘প্রেমে পাগল’।

প্রেমে পড়লে মনের মাঝে যে অনুরণন তৈরি হয়, নতুন গানে তেমনই এক গল্প নিয়ে হাজির হচ্ছেন কর্ণিয়া। বললেন, ‘সচরাচর প্রেমের ক্ষেত্রে যেমনটা দেখা যায়, আমার এ গানের বেলায় তেমনটা নয়। ব্যতিক্রম চিত্র। এখানে একটি ছেলের প্রেমে পড়ে একটি মেয়ে, কিন্তু ছেলেটি কোনাভাবেই তাকে পাত্তা দিচ্ছে না। তখন আসলে যে যন্ত্রণা বা অনুভূতি তৈরি হয়, সেটাই এ গানের কথায় উঠে এসেছে। গানটি মূলত রোমান্টিক। এটি উন্মাদনা ছড়াবে দর্শকের মাঝে।’

জানা গেছে, গানটি গাওয়ার পরিকল্পনা ছিল আরও দুই বছর আগে। সংগীত পরিচালক আদিব কবির যখন এই গানের কথা শুনিয়েছিলেন, তখনই গানটি করবেন বলে ঠিক করেছিলেন কর্ণিয়া। কিন্তু রেকর্ডিংয়ে যাওয়ার পর দ্বৈতকণ্ঠ নিয়ে বাঁধে সমস্যা। অন্য শিল্পী কোনোভাবেই সময় মেলাতে পারছিলেন না। অবশেষে তাঁর বদলে চূড়ান্ত হন মি. রিজন। গানটিতে তিনি র‌্যাপ গেয়েছেন।

গানটিতে মডেল হয়েছেন হামজা খান শায়ান ও টুইঙ্কেল ক্যারল। ছবি: কর্ণিয়ার সৌজন্যেভিডিও আকারে আগামী ২৭ সেপ্টেম্বর গানটি উন্মুক্ত হবে কর্ণিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এর আগে চমক হিসেবে আজ মুক্তি পাচ্ছে টিজার। জানা গেছে, গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। ভিডিও পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর। শুটিং হয়েছে সদরঘাটের আশপাশের এলাকায়। আর এতে মডেল হয়েছেন হামজা খান শায়ান ও টুইঙ্কেল ক্যারল।

কর্ণিয়া বললেন, ‘গানটির শুটিংয়ে সবাই খুব পরিশ্রম করেছেন। ধোঁয়া ও বৃষ্টি বাধ সেধেছিল। কিন্তু সেসবের মধ্যেই শেষ পর্যন্ত শুটিং হয়েছে। আশা করছি, গানটি সবাই পছন্দ করবেন।’

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বুরু চেতান গানটি লিখেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‌‘বাংলাদিশাম মজ দিশাম’ গানের সুরকার ও গীতিকার রেভা. যোনা মূর্মূ। কথাগুলো এমন—‘বুরু চেতান চেতানতে হইতে লাড়াঃকান/ হইতে লাড়াঃকান হিপিড়ে হিপিড়/...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর