আবারও ঢাকাই ছবিতে গাইবেন বলিউডের অরিজিৎ সিং

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০:১৭ এএম

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। নিজ দেশের গণ্ডি পেরিয়ে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। ঢাকাই সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন বলিউডের এই প্লেব্যাক গায়ক। ফের বাংলাদেশি সিনেমায় গাইবেন নন্দিত এই শিল্পী। ‘তুই আমার পাখি, আমি তোর পাখি’ শিরোনামের সিনেমায় গাইবেন বলে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মো. জাকারিয়া মাসুদ।

এ প্রসঙ্গে পরিচালক বললেন, ‘সিনেমার একটি গান রয়েছে, যে গানটি ভারতের শিল্পী অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াতে চাইছিলাম। কিন্তু তাঁর সঙ্গে কথা না বলে সেটা নিশ্চিতও করতে পারছিলাম না। সম্প্রতি অরিজিৎ সিংয়ের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। শিগগিরই ভারতে গিয়ে তাঁর সঙ্গে চুক্তিস্বাক্ষর করব।’

‌‘তুই আমার পাখি, আমি তোর পাখি’ সিনেমাটি প্রযোজনা করছে জেএম ফিল্মস। নভেম্বর থেকে শুটিং শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। তবে তার আগে সারতে চায় সিনেমার গানের রেকর্ডিং, চূড়ান্ত করতে চায় কাস্টিং। নির্মাতা জাকারিয়া মাসুদ জানিয়েছেন, নতুন কোনো নায়ক-নায়িকার জুটি উপহার দিতে চান তিনি।

এর আগে বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় গান গেয়েছিলেন অরিজিৎ সিং। শিরোনাম ছিল ‘টুপ টাপ’। গানের কথা লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সংগীত করেছেন অরিন্দম। গানটিতে অরিজিৎ সিংয়ের সহশিল্পী ছিলেন ভারতের সোমলতা।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর