শিবলী দরজা ভেঙে দেখেন সাদির ঝুলন্ত মরদেহ 

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১০:৫০ এএম

কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর ছোট ভাই নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ।

আজ বুধবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে সাদির মৃত্যুর সংবাদ পাওয়া যায়। খবরটি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেন শিবলী মোহাম্মদ। 

তিনি বলেন, ‘আমি কথা বলার মতো অবস্থায় নেই। ভাই আমার আর নেই। আর বেঁচে নেই।’ শিবলী জানান, আজও সাদি তানপুরা দিয়ে গানের অনুশীলন করেছেন। সন্ধ্যার পর হঠাৎ দেখেন ঘরের দরজা বন্ধ। তখন দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। 

২০২৩ সালের জুলাইয়ে মা জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) মারা যান। এরপর থেকেই মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন সাদি। বিষয়টি নিয়ে তাদের ঘনিষ্ঠজন নৃত্যশিল্পী শামীম আরা নিপা বলেন, ‘মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে চলে যান শিল্পী সাদি মহম্মদ। ঠিক স্বাভাবিক ছিলেন না মানসিকভাবে। নানা সময়ে জীবন নিয়ে আক্ষেপ করতেন।’

শহীদ পরিবারের সন্তান সাদি মহম্মদ। তাঁর বাবা শহীদ সলিমউল্লাহ। ১৯৭১ সালে মোহাম্মদপুরের তাজমহল রোডের তাঁদের বাড়ি ছিল স্বাধীনতা আন্দোলনের অন্যতম সূতিকাগার। 

একাত্তরের ২৩ মার্চ তাজমহল রোডের সেই বাড়িতে সেজ ছেলে সাদি মহম্মদ তকিউল্লাহর আঁকা বাংলাদেশের পতাকা ওড়ান বাবা সলিমউল্লাহ। সেই পতাকা সেলাই করে দিয়েছিলেন সাদি-শিবলীর মা জেবুন্নেছা সলিমউল্লাহ। পতাকা ওড়ানোর সূত্র ধরে একাত্তরের ২৬ মার্চ অবাঙালি বিহারি ও পাকিস্তানি সেনাদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে সলিমউল্লাহর বাড়ি। পুড়িয়ে দেওয়া হয় পুরো বাড়ি। গুলিতে শহীন হন সলিমউল্লাহ।

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর