শাফিন কতটা নিখুঁত ছিলেন

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৫:২৩ পিএম

সালটা ছিল ২০০৯। প্রথমবারের মতো ব্যান্ড তারকা শাফিন আহমেদের সামনাসামনি বসার সুযোগ হয় আমার। সূত্রটা সাংবাদিকতা; উপলক্ষ মাইলস ব্যান্ডের তিন দশক। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হওয়া এ দলটির কাণ্ডারী তখন শাফিন আহমেদ ও হামিন আহমেদ।

তিন দশকপূর্তি উপলক্ষে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ব্যান্ডটি। সেটাই পত্রিকার পাঠকদের কাছে পৌঁছানোর জন্য ব্যান্ডটির সাক্ষাৎকারের সময় নেওয়া। সেসময় মগবাজারে ব্যান্ডটির প্র্যাকটিস প্যাডে হাজির হই। সেখানে হামিন আহমেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও ততক্ষণে এসে পৌঁছাতে পারেননি শাফিন। হামিন জানিয়ে দেন—আগে শাফিন আসুক, তারপর যত কথা!

কিছুক্ষণ পর বুঝতে পারি, তাঁরা চাইছিলেন শাফিন আহমেদই কথা বলুক এবং সবাই একসঙ্গে বসে বলুক। অন্যদিকে, ঢাকার জ্যাম পাড়ি দিয়ে বেশ কিছুক্ষণ পর এলেন শাফিন আহমেদ। এর আগে বহুবার কণ্ঠটা ফোনে শোনা হলেও প্রথমবার সামনাসামনি কথা চালাচালি।

তিন দশকপূর্তির ফটোসেশনে শাফিন। ছবি: সংগৃহীত

শুরুতেই শাফিন জানতে চাইলেন, রেকর্ডার চালু আছে তো? ইতিবাচক প্রত্যুত্তর পাওয়ার পরই শুরু হয় আমাদের সাক্ষাৎকার পর্ব।

এখানে দুটি বিষয় আমার কাছে আলাদা মনে হয়েছে, প্রথমত মাইলসের মতো দলে শাফিনের গুরুত্ব এবং দ্বিতীয়ত, পারফেকশন।

নিঃসন্দেহে শাফিন আহমেদ শুধু মাইলস কিংবা বাংলাদেশি সংগীত নয়; বাংলা ব্যান্ড সংগীতের জন্যই গুরুত্বপূর্ণ। মাইলস তথা শাফিনের গান শুনে কলকাতায় তৈরি হয়েছে অসংখ্য ব্যান্ড। ফসিলসহ বেশ কয়েকটি ব্যান্ড শাফিনের মতো শিল্পীকে গুরুর কাতারে রাখেন।

অন্যদিকে, পারফেকশন বা নিখুঁত হওয়ার চেষ্টা।

শাফিন আহমেদ। ছবি: সংগৃহীত

শাফিনের বক্তব্য যেন হুবহু থাকে সেটার গুরুত্ব বোঝাতেই তিনি সেদিন ‘রেকর্ডার অন’ করার কথা বলেছিলেন। এমনকি সাক্ষাৎকার শেষে অনুরোধ করেছিলেন, যদি সম্ভব হয়, প্রতিবেদনটি লেখা সম্পন্ন হলে তাঁর বলা মন্তব্যের অংশটুকু যেন পড়ে শোনানো হয়।

আরেকটু যোগ করা যেতে পারে, মাইলসই একমাত্র ব্যান্ড যাঁরা ওয়ার্ল্ড ট্যুরে সব সময়ই ভারী বাদ্যযন্ত্রগুলো বয়ে বেড়াতেন। এ বিষয়ে শাফিনের বক্তব্য ছিল এমন—‘আমরা যা চাই, তা পারফেক্ট করতে এগুলো আমাদের সঙ্গে থাকতেই হবে। কারণ সারাজীবন যেগুলো ব্যবহার করে চর্চা চালিয়ে যাই, পরিবেশনের দিন সেগুলো না হলে মানিয়ে নিতেই মনোযোগ চলে যাবে। পারফক্টলি ডেলিভারি দেব কীভাবে?’

চাইলেই সবিস্তারে এমন সব উদাহরণ টানা যায়, যাবে!

তবে একবার ভাবুন তো, শাফিন আহমেদের কণ্ঠটা? সেই যে নব্বইয়ের শুরুর ‘ফিরিয়ে দাও’ (১৯৯৩) আর মাত্র সেদিন রিলিজ হওয়া ‘নির্বাসিতা’র (২০২২) কণ্ঠজাদুতে পার্থক্যটা আছে কি? মোটেও না। আসলে সংগীতশিল্পী শাফিন এতটাই পারফেক্ট ছিলেন!

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর