‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না, রহমানের অসুস্থতার মাঝেই মুখ খুললেন সায়েরা বানু

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৬:৫৭ পিএম

রোববার (১৬ মার্চ) সকালে বুকে তীব্র ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এআর রহমান। যদিও কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল কতৃর্পক্ষ তাঁকে বাড়ি ফেরার ছাড়পত্র দিয়েছে। এদিকে, রহমানের দ্রুত সুস্থ কামনা করে বিবৃতি দিয়েছেন স্ত্রী সায়রা বানু। একইসঙ্গে তিনি কিছু ক্ষোভও উগড়ে দিয়েছেন।

সায়রা মূলত তাঁকে রহমানের ‘প্রাক্তন স্ত্রী’ বলে পরিচয়ের ব্যাপারে আপত্তি জানিয়েছেন। তিনি জানান, এই সময়ে রহমানকে তিনি কোনো রকমের চাপ দিতে চান না। পরিবারের সকলের প্রতিও অনুরোধ করেছেন সংগীত পরিচালককে যেন কোনো দুশ্চিন্তায় না ফেলা হয়।

সায়রার ভাষ্য, ‘‘আমি ওর (রহমান) দ্রুত আরোগ্য কামনা করছি। ঈশ্বরের কৃপায় এখন ভালো আছেন। চিন্তার কোনো কারণ নেই। আমি সকলকে বলতে চাই আমি ওর ‘প্রাক্তন স্ত্রী’ নই। আমাদের কিন্তু আইনি বিচ্ছেদ হয়নি। আমরা গত দু’বছর ধরে আলদা থাকছি, আমার স্বাস্থ্যের কারণে। আমার শরীর ভালো নেই। আমি চাই না এর প্রভাব ওর ওপর পড়ুক, কোনো ধরনের বাড়তি চিন্তা চাপুক ওর মাথায়। তাই দয়া করে আমাকে ‘প্রাক্তন স্ত্রী’ বলবেন না। আমি পরিবারের সকলকে অনুরোধ করব এই সময় ওর যত্ন নিতে, যতটা সম্ভব চাপ মুক্ত থাকুন।’’

গত বছর আচমকাই প্রকাশ্যে এসেছিল রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের ঘটনা। টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার এই ঘটনা তখন অনুরাগীরাও সহজে মেনে নিতে পারেনি।

প্রাক্তন এই দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন, তাঁরা বুকে পাথর চেপে রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরে আবেগাপ্লুত পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত ৩০টি বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো বলে মন্তব্য করেছিলেন রহমান।

এদিকে, গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি ছিলেন সায়রা বানু। তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে।

সূত্র: পিঙ্কভিলা

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর