নতুন দলটিকে আনুষ্ঠানিকভাবে বর্জন করলাম: সায়ান

আপডেট : ২৮ মে ২০২৫, ০৪:৪১ পিএম

মানবাধিকারের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। যেখানে অন্যায়-অবিচার, সেখানেই আওয়াজ তোলেন তিনি। গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার পক্ষে দাঁড়িয়েছিলেন। গান-কবিতার পাশাপাশি রাজপথেও ছিলেন সামনের সারিতে। অভ্যুত্থান পরবর্তী সময়েও অন্যায়-অবিচারের বিরুদ্ধে নিজের প্রতিবাদী কণ্ঠ জারি রেখে চলেছেন।  

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের দাবিতে বহু আগে থেকেই সোচ্চার সায়ান। এবার এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সামাজিকমাধ্যমে বুধবার (২৮ মে) এক পোস্টে একহাত নিয়েছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি)। সাফ জানিয়ে দিয়েছেন এনসিপি, জামায়াতে ইসলামীকে ভোট দিবেন না তিনি।

ওই পোস্টে সায়ান বলেন, ‘‘জামায়াতের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) সাথে হাত মিলিয়ে কোলাকুলি করে ‘ভোটের রাজনীতি’ করতে গিয়ে এই দেশে কিছুদিন আগেই একটা বড় দলের ত্রাহি মধুসূদন দশা হয়েছিল। আওয়ামী এমন নতুন ধারাবাহিক-গুরুতর পাপকর্ম করেছে দেশের মানুষের বিপক্ষে, যে সেই দলের গুরুপাপকে ভুলিয়ে দিয়েছে প্রায়। নতুন দল এনসিপি’র সার্জিসরা, হাসনাতরা প্রথম থেকেই তাদের রাজনীতি পরিস্কার করে দিয়েছে। ধন্যবাদ। সেই হিসেবে দেশের মানুষের, আমাদের মতো সাধারণ মানুষের অনেক সুবিধা হলো। দিনের শেষে ভোটেই তো দাঁড়াতে হবে আপনাদের। জামায়াতকে বুকের সাথে আগলে রেখে, রাজাকারের ‘বেকসুর খালাসকে’ সেলিব্রেট করে আপনারা আমাদের ভোট চান? বিবেকবান স্বাভাবিক সাধারণ মানুষের? একাত্তরের পরে জন্মেছি বলে কি জামায়াত চিনি না? আল-বদর চিনি না? বীরাঙ্গনার ব্যথা বুঝি না? এই দেশের ছোট ছোট বাচ্চারা, ইতিহাসবিদদের মতোন দিন-তারিখের রেফারেন্স দিয়ে জামায়াতের জন্ম ইতিহাস বলতে পারবে না হয়তো। কিন্তু জামায়াত কী, তাদের আদর্শ কী, তারা এই দেশের মানুষকে নিয়ে কী করতে চায়, তা আজকে সকালে জন্ম নেয়া বাচ্চাটাও কালকে বিকেলের মধ্যে শিখে যায়।’’

তিনি বলেন, ‘‘এনসিপি যে এই জায়গাটা ধরতে পারে নাই, তা তাদের বুদ্ধিমত্তার নির্দেশক। তারা নতুন দেশ গড়ার কথা বলে নিজেদের ভোটের জন্য জামায়াতকে বুকে টেনেছে বলে মনে হয়। আবার তাদের আরেকটি সঞ্চয় হলো ‘আওয়ামী-ঘৃণা’। আজকে দেশে অনেক অন্যায় ঘটছে। তাদের সেসবে হেলদোল নাই। কিন্তু জামায়াত আর আল-বদরকে ভালোবাসায় তারা আগুয়ান। ধন্যবাদ এই স্বচ্ছতার জন্য।’’

যোগ করে বলেন, ‘আমি প্রতি মুহূর্তে নিজের রাজনীতিকে পরিবর্তন করার পক্ষে। আজকে যাকে ভালো লাগছে, কালকে তাকে ছুড়ে ফেলে দিতে দ্বিধা করি না, মাটির প্রশ্নে। সেই হিসাবে আমার রাজনৈতিক-ঈমান খুব তরল এবং সেটাই আমি চাই। নাহিদরা যখন বুক পেতে দিয়ে এগিয়ে গিয়েছিল গত জুলাইতে, ওদের জন্য ভালোবাসা ছিল, সমর্থন ছিল। সেদিন সেটাই ছিল আমার রাজনীতি। ওদের সেই মৃত্যুর মুখে দাঁড়ানো, সেটাকে সেই সময়ের সত্যিকারের দেশপ্রেম, আর মানুষ প্রেম, মাটি-প্রেম মনে হয়েছিল। তার জন্য আমি একটুও দুঃখিত হবো না কোনোদিন। আমার সেইদিনের সমর্থনের জন্য আমি কোনোদিন অনুতপ্ত হবো না। নেভার!’

সবশেষে সায়ান বলেন, ‘গত কয়েক মাসের তাদের (এনসিপি) অনেক আচরণ, অনেক কিছু দেখতে দেখতে দেখছি, আজকে সেই একই দলের ছেলে-মেয়েরা যে আজহারের বেকসুর খালাসকে উদযাপন করল, আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন করল (এমনকি লজ্জায় বা কৌশলে চুপ করে থাকল না, প্রকাশ্যে সমর্থন করল), আর নাদিরা ইয়াসমিনের অন্যায়ভাবে বদলির বিরুদ্ধে একটা কথাও বলল না, এই দেশের একজন মানুষ হিসেবে এটাই আমার আপাতত রাজনীতি যে, এরপর এই নতুন দলটিকে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে বর্জন করলাম। এইটুকু করার কথা ভেবেই নিজের অশান্ত মনকে আমি খানিকটা শান্তি দিতে পারছি। আগামী নির্বাচনে আমি এনসিপি, জামায়াত—এই সমমনা দলগুলোকে ভোট নিজে তো দেবই না, বরং মানুষকে অনুরোধ করব যেন তারা এই দলগুলো থেকে দূরে থাকেন। একজন একক ব্যক্তি হিসেবে এটাই আমার সাধ্য। আই উইল নেভার সাপোর্ট এনসিপি (কখনোই এনসিপিকে সমর্থন করব না)!’

প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ মে) একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ থেকে বেকসুর খালাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা থেকে তাঁর এই খালাস পাওয়ার ঘটনায় সামাজিকমাধ্যমে নেটিজেনেদের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর