বুবলীর সঙ্গে জীবনের ফিল্মি স্টাইলে নাচ

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৪:৫১ পিএম

চলচ্চিত্রে একাধিক হিট গানে পারফর্ম করে নজর কুড়িয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ‘মিস বুবলী’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘তুমি আমার জীবন’ কিংবা ‘মেঘের নৌকা’—এসব গানের নাচ ও সংলাপ ছড়িয়ে পড়েছে দর্শকমহলে। এবার বুবলীকে দেখা যাবে এক বিশেষ গানে—নাম ‘ময়না’। তবে এটা কোনো সিনেমার গান নয়, বড় বাজেটে নির্মিত একটি ফিল্মি স্টাইলের ড্যান্স নাম্বার।

এই গানে বুবলীর সঙ্গে নাচতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবনকে। সম্প্রতি এফডিসিতে বিশাল সেট তৈরি করে গানটির শুটিং সম্পন্ন হয়েছে।

ময়না ‘গানচিল মিউজিক’-এর নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে প্রকাশ পাচ্ছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল গানটি গেয়েছেন নিলয় ডি রকস্টারের সঙ্গে। এর কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।

জীবন ও বুবলী। ছবি: গানচিল

গানটি নিয়ে উচ্ছ্বসিত শরাফ আহমেদ জীবন। তিনি বলেন, ‘বুবলী অসাধারণ একজন অভিনেত্রী। তার সঙ্গে একটি নাচের গানে পারফর্ম করা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। এ রকম একটি কাজের সঙ্গে থাকতে পারাটা বিশেষ কিছু। আমার বিশ্বাস, গানটি প্রকাশের পর দর্শকরাও সেটা অনুভব করবেন।’

এটাই বুবলীর প্রথম সিনেমার বাইরের গানের কাজ। কেন এমন ভিডিওতে কাজ করলেন? উত্তরে বুবলী বলেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। সিনেমার অনেক গানে নেচেছি, কিন্তু শুধুমাত্র মিউজিক ভিডিওতে কাজ করাটা এবারই প্রথম। বেশ চ্যালেঞ্জিং এবং উপভোগ্য ছিল।’

এর আগে গানচিল মিউজিক ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো মজার ও নাচের ছন্দে ভরা গান উপহার দিয়ে আলোচনায় এসেছিল। সেই ধারাবাহিকতায় এবার ‘ময়না’ গানটি আনছে প্রতিষ্ঠানটি।

‘ময়না’ মুক্তি পাচ্ছে আগামী ২৪ জুলাই, গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।

আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হলো ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট।  আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর