জুলাই আন্দোলনের শো-এর ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবেন না: সেজান

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৮:০৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময়ে বেশ জনপ্রিয়তা পায় র‍্যাপ সংগীত। তরুণ প্রজন্মের মুখে মুখে ফিরেছিল র‍্যাপার সেজানের গান ‘কথা ক’। শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি সোচ্চার ছিলেন রাজপথেও। সেই সেজানের মুখে এখন হতাশা আর অভিমানের সুর। জুলাই আন্দোলন-সম্পর্কিত অনুষ্ঠানের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ না করার আহ্বান জানান তিনি।

রোববার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এই র‍্যাপার বলেন, ‘জুলাই আন্দোলন সম্পর্কিত যেকোনো শো-এর ব্যাপারে আমার সাথে কোনো যোগাযোগ করবেন না।’ 

তিনি বলেন, ‘আন্দোলনে ছাত্র-জনতার সমর্থনে সর্বপ্রথম দাঁড়ায় বাংলাদেশ হিপহপ কমিউনিটির র‍্যাপাররা। আমাদের গ্রাফিতি আর্টিস্টরাও সেইখানে মুখ্য ভূমিকা রাখে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে জুলাই সম্পর্কিত যেসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেখানে র‍্যাপ বা হিপহপ আর্টিস্টদের প্রাধান্য নাই বললেই চলে।’

সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতা তুলে ধরে সেজান বলেন, ‘আমরা কিছু জায়গায় পারফর্ম করেছি। অধিকাংশ জায়গায় মনে হয়েছে আমরা জোর করে গেয়েছি। বাকিদের কথা সবাই প্রায় ভুলেই গেছে। অথচ আমি মনে করি হিপহপ আর্টিস্টদের একটা বড় লাইনআপ রাখা যায় প্রত্যেক শো-তেই। অনেক জায়গায় কয়েকজনকে রাখা হইলেও নামমাত্র সম্মান ও সম্মানী অফার করা হয় অন্যান্য ব্যান্ড বা শিল্পীদের তুলনায়। বাংলাদেশে হিপহপ এখন মূলধারার সংস্কৃতি হওয়া সত্ত্বেও যথাযথ সম্মানটা পায় না এখনও।’
 
সেজান জানান, এরইমধ্যে যেসব শোয়ে তাঁর পারফর্ম করার কথা রয়েছে, সেগুলোতে পারফর্ম করবেন। তবে নতুন শোয়ের ক্ষেত্রে আয়োজকরা যেন যথাযথ লাইনআপ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রাখেন, সেই বার্তা দিয়েছেন তিনি।     

এই র‍্যাপার বলেন, ‘যেসব শোগুলোতে আমি কথা দিয়ে রাখছি, ওইগুলো শেষ করার পর প্রোপার লাইনআপ মেইনটেইন করে আমাকে ডাকবেন। আর শো-তে আর্টিস্টের প্রোপার প্রোটোকল দেওয়ার ব্যবস্থা করবেন। অন্যথায় অযথা নিজের ও আমার সময় নষ্ট করবেন না কেউ আশা করি।’

শেষে তিনি বলেন, ‘ক্ষ্যাপা গানের আর্টিস্ট আমরা/ ক্ষ্যাপ আর্টিস্ট না/ রেসপেক্ট ছাড়া যারেই পাবি/ র‍্যাপ আর্টিস্ট না।’

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই যেদিন পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ, সেদিন সেজানের কণ্ঠে প্রকাশ পায় ‘কথা ক’। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গানটি ব্যাপকভাবে লুফে নেয় শিক্ষার্থীরা।

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর