এক মঞ্চে সাবিনা ইয়াসমিন ও মৌসুমী ভৌমিক

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম

লন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সাংস্কৃতিক আয়োজনে একসঙ্গে গান গাইবেন দুই বাংলার দুই প্রখ্যাত সংগীতশিল্পী—সাবিনা ইয়াসমিন ও শিল্পী মৌসুমী ভৌমিক।

আগামী ১৯ অক্টোবর পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হবে ‘লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’। যুক্তরাজ্য উদীচীর আয়োজনে এবং স্থানীয় কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এবার অনুষ্ঠিত হচ্ছে এই উৎসবের ১৬তম আসর।

দিনব্যাপী এই আয়োজনে থাকবে দুটি পর্ব। প্রথম পর্বে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে বইমেলা, কবিতা পাঠ, শিশু-কিশোরদের আবৃত্তি ও নানা সাংস্কৃতিক পরিবেশনা। দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকবে বিশেষ সংগীতানুষ্ঠান, যেখানে একই মঞ্চে গাইবেন সাবিনা ইয়াসমিন ও মৌসুমী ভৌমিক।

বাংলাদেশ থেকে সাবিনা ইয়াসমিনের সঙ্গে অংশ নিচ্ছেন সংগীতশিল্পী চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল।

আজ (১২ অক্টোবর) লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতিকে প্রবাসে ছড়িয়ে দিতে প্রবাসী ভাইবোনেরা যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, এটা সত্যিই আনন্দের বিষয়। বিদেশের মঞ্চে যখন গাই, তখন মনে হয় যেন সামনে একখণ্ড বাংলাদেশ। সবাই এত আবেগ নিয়ে আমাদের গান গেয়ে ওঠেন—এটাই আমাদের প্রাপ্তি। এবারও চেষ্টা করব, গান দিয়ে তাদের মন ছুঁয়ে যেতে।’

অনুষ্ঠান শেষে তিনি ২৫ অক্টোবর দেশে ফেরার কথা জানিয়েছেন।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। ...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর