প্রথমবার মা হলেন লেডি গাগা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। 

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, প্রথমবার বাবা-মা হয়েছেন বাগদত্তা মাইকেল পোলানস্কি ও এই পপতারকা। তবে নবজাতকের লিঙ্গ এবং নাম এখনও নিশ্চিত করা হয়নি।

দীর্ঘ ৫ বছর ডেটিংয়ের পর ২০২৪ সালের এপ্রিলে বাগদান সেরেছেন গাগা ও পোলানস্কি। এর আগে, কোভিড মহামারির সময়ে তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়, মালিবুতে গাগার বাড়িতে এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা কোয়ারেন্টাইনে ছিলেন।

প্রথমবার বাবা-মা হলেন পোলানস্কি ও গাগা। ছবি: সংগৃহীত

ভোগ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে সেই দিনগুলো নিয়ে পোলানস্কি বলেছিলেন, ‘আমাদের মধ্যে স্বাভাবিক জীবনের এক অদ্ভুত এবং চমৎকার অধ্যায় কেটেছিল, যা বাস্তবসম্মত উপায়ে যেকোনো সম্পর্ক গড়ে তোলার জন্য অত্যন্ত জরুরি—হাঁটতে যাওয়া, কফি তৈরি করা, কুকুরের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে বই পড়া...।’

গত মে মাস থেকে বেশ গোপনে চলাফেরা করছেন এই তারকা দম্পতি। এমনকি গাগা যখন তাঁর কনসার্ট ফিল্ম ‘অ্যাপল মিউজিক লাইভ: মেহেম রেকুইয়্যাম’র প্রচার করেন, তখনও তাঁরা বেশ গোপনীয়তা বজায় রেখেছেন। গাগার ৬ষ্ঠ স্টুডিও অ্যালবাম এবং গ্র্যামিজয়ী ‘মেহেম’র প্রচারণায় তাঁর ‘দ্য আর্ট অব পার্সোনাল কেয়োস’ ট্যুরটি ২০২৫ সালের এপ্রিল থেকে এই বছরের এপ্রিল পর্যন্ত চলেছে।

মা হওয়ার ইচ্ছের কথা লেডি গাগা অনেক আগে থেকেই খোলামেলাভাবে বলে এসেছেন। ২০১৩ সালে এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সে তিনি বলেছিলেন, ‘আসলে প্রচুর সন্তান চাই... আমার অন্তত তিনটি সন্তান হওয়া উচিত।’ তিনি আরও বলেছিলেন, ‘পারিবারিক জীবনযাপন করতে চাই। একটি গভীর সম্পর্কের পরিবারে আমি বড় হয়েছি এবং স্বাভাবিক একটি অনুপরিবার ছাড়া জীবন কল্পনাও করতে পারি না।’

এবার তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়ে অনুরাগীদের ভাষ্য, ১৩ বছর পর মনে হচ্ছে গাগার সেই ইচ্ছে অবশেষে সত্যি হলো।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন...
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু নাম শুধু শিল্পীর পরিচয় নয়, একেকটি অধ্যায়। আইয়ুব বাচ্চু তেমনই এক নাম। গিটার হাতে মঞ্চে দাঁড়িয়ে যিনি এক প্রজন্মকে শিখিয়েছেন—গান শুধু শোনার বিষয় নয়, অনুভব...
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর