মাঝ সমুদ্রে গভীর আলিঙ্গনে জাস্টিন ট্রুডো-কেটি পেরি

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম

আমিরিকান গায়িকা কেটি পেরি আর কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো—তাঁদের প্রেমের গুঞ্জন এখন যেন ওপেন সিক্রেট। গত কয়েক মাস ধরেই দুজনকে একাধিকবার দেখা গেছে ঘনিষ্ঠ মুহূর্তে। এবার তাঁদের নতুন রোমান্টিক গন্তব্য—সমুদ্রের মাঝখানে একটি বিলাসবহুল ইয়ট।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল সম্প্রতি প্রকাশ করেছে তাঁদের একগুচ্ছ ছবি। ছবিতে দেখা যায়, ৪০ বছর বয়সী কেটি পেরি কালো রঙের সুইমসুট পরে বসে আছেন নিজের ইয়ট ‘কারাভেল’-এর ডেকে। পাশে ৫৩ বছর বয়সী ট্রুডো—শার্টবিহীন, কেবল জিনস পরা। দুজনকে দেখা গেছে একে অপরের কাছে গভীর ভালোবাসার মুহূর্তে—আলিঙ্গনে, চুম্বনে।

প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে এই দৃশ্যগুলো ধরা পড়ে এক পর্যটকের ক্যামেরায়। এক প্রত্যক্ষদর্শীর ভাষায়, ‘তারা নৌকা থামিয়ে হঠাৎ একে অপরকে জড়িয়ে ধরেন, চুমু খান। প্রথমে চিনতে পারিনি, পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটু দেখে নিশ্চিত হই।’

ইয়টে কেটি ও জাস্টিন। ছবি: ডেইলি মেইলতাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয় গত জুলাইয়ে, যখন মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা যায়। এরপর একাধিকবার ধরা পড়েন শহরের মাউন্ট রয়্যাল পার্কে হাঁটতে। ট্রুডোকে এমনকি দেখা যায় কেটি পেরির কানাডায় অনুষ্ঠিত লাইফটাইমস ট্যুর কনসার্টে।

আগস্টে ডেইলি মেইলের এক সূত্র জানিয়েছিল, প্রচার ও মিডিয়ার নজরদারিতে নাকি সম্পর্কটা কিছুটা থমকে গেছে। সূত্রের ভাষায়, ‘দুজনেই ব্যস্ত মানুষ। জুলাই পর্যন্ত নিয়মিত যোগাযোগ থাকলেও পরে সেটা কিছুটা কমে যায়।’ কিন্তু সাম্প্রতিক ইয়টের ছবিগুলো প্রমাণ করে—সম্পর্কটি এখনো জীবন্ত, উষ্ণ, এবং অটুট।

কেটি পেরি এ বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে নয় বছরের সম্পর্কের ইতি টানেন। তাঁদের একটি কন্যাসন্তান আছে—ডেইজি ডাভ, বয়স পাঁচ। অন্যদিকে জাস্টিন ট্রুডো ২০২৩ সালে স্ত্রী সোফি থেকে আলাদা হন। তাঁদের তিন সন্তান—জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) এবং হ্যাড্রিয়েন (১১)।

তাদের সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি কেটি পেরি বা জাস্টিন ট্রুডো। তবে তাঁদের সাম্প্রতিক ছবি সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে—হলিউড থেকে অটোয়া পর্যন্ত, প্রেমের এই গল্প এখন বিশ্ব মিডিয়ার আলোচনার কেন্দ্রে।

কোক স্টুডিও বাংলা তাদের নতুন গান ‘পাতার বাঁশরি’ প্রকাশ করেছে। শনিবার রাতে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি উন্মুক্ত করা হয়। প্রকাশের পর...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রক্রিয়ায় শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ আলোচনায় এলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি কোনো...
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা-গায়ক আলি জাফর আবারও আলোচনায়। ‘ডিয়ার জিন্দগি’ ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয়ের পর ভারতীয় দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন তিনি। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত...
মঞ্চে গান গাইতে গিয়েই আবেগে ভেঙে পড়লেন বলিউয়ের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। শ্রোতা-দর্শকের সামনে দাঁড়িয়ে বারবার ক্ষমাও চাইতে দেখা যায় তাকে। শনিবার ভারতের লখনউ শহরে একটি লাইভ কনসার্টে গান পরিবেশন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর