ছায়ানট ভাঙচুরের জবাব ভোটে দিতে চান অর্ণব

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর ঢাকায় ছড়িয়ে পড়লে রাস্তায় নেমে আসেন হাজারও মানুষ। বিপ্লবী হাদির ওপর হামলাকারীদের বিচারের দাবি জানান তাঁরা। এর মধ্যে একদল বিক্ষুব্ধ জনতা সংবাদমাধ্যমের অফিসসহ ধানমন্ডির ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং ভোট দিতে হবে। নইলে আমরা সংগীতশিল্পীরা বিপদে পড়ব। দেখুন ওরা ছায়ানটের কী অবস্থা করেছে! আমাদের পাল্টা লড়াই করার একমাত্র উপায় হলো ভোট দেওয়া এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করা।’ 

ছায়ানট ভাঙচুরের একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায়, তানপুরা ভেঙে দুই টুকরো, কোথাও কার্পেটের ওপর পড়ে রয়েছে ভাঙা হারমোনিয়াম। পুড়িয়ে দেওয়া হয়েছে গানের লাইব্রেরিসহ অন্যান্য বই ও নথিপত্র। বাদ যায়নি চেয়ার টেবিল। 

এদিকে, শুক্রবার (১৯ ডিসেম্বর) হামলা ও ভাঙচুর হওয়া ছায়ানট পরিদর্শনে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে ছায়ানটে হামলাকারী প্রত্যেককে শনাক্ত করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর