বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম

পর্দা উঠেছে ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (বিআইএফএফ)। ‘তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ শিরোনামে ৩ দিনব্যাপি এই উৎসবের আয়োজন করেছে পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ। চলবে হবে ১০ জানুয়ারি পর্যন্ত।

জানা যায়, এবারের উৎসবে ৩২ দেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। 

আজ উৎসবের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব পরিচালক সুপিন বর্মন। সভাপতিত্ব করেন মধুবন সিনেপ্লেক্সের চেয়ারম্যান এম রহমান সাগর। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউল্লাহ, নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান সন্তোষ সুবেদীসহ অ্যাড. পলাশ খন্দকার, মোহাম্মদ রকিবুল হাসান, অন্তু আজাদ এবং রাজিবুল হোসাইন।

উদ্বোধনী পর্বে কথা বলছেন অতিথিরা। ছবি: বিআইএফএফ

সুপিন বর্মন জানান, এবারের উৎসবে ৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। আয়োজনে রয়েছে আন্তর্জাতিক শর্ট, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম ও ওপেন ডোর শর্ট ক্যাটাগরিসহ ন্যাশনাল ফিল্ম কম্পিটিশন। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পাশাপাশি দেওয়া হবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড। প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য ইতিমধ্যে গঠিত হয়েছে অভিজ্ঞ জুরিবোর্ড। 

মধুবন সিনেপ্লেক্সে আগামীকাল ৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে এবং ১০ তারিখ সকাল ১০টা থেকে চলচ্চিত্র প্রদর্শিত হবে। একই দিন সকালে থাকছে চলচ্চিত্রবিষয়ক সেমিনার।

সকলের জন্য উন্মুক্ত এই উৎসবকে সফল করতে ৬টি দেশের ৪৫ জন নির্মাতা ও কলাকুশলী উপস্থিত হয়েছেন। 

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর