‘ইতিহাসের সবচেয়ে বড়’ কে-পপ ট্যুরের ঘোষণা বিটিএসের

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

তিন বছরেরও বেশি সময় পর আবারও বিশ্বমঞ্চে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে–পপ ব্যান্ড বিটিএস। দীর্ঘ বিরতি ভেঙে এবার তারা নামছে এক বিশাল বিশ্বভ্রমণে, যা দলটির ভাষ্য অনুযায়ী ‘এ যাবতকালের সবচেয়ে বড়’ কে–পপ ট্যুর হতে যাচ্ছে।

বুধবার মধ্যরাতে বৈশ্বিক ফ্যানডম প্ল্যাটফর্ম উইভার্স-এ প্রকাশ করা হয় বিটিএস ওয়ার্ল্ড ট্যুরের পোস্টার ও কনসার্ট সূচি। সেখানে জানানো হয়, চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয়ে এই ট্যুর চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এ সময়ে বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করবে দলটি।

কোরিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৯, ১০ ও ১২ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গোইয়াং স্টেডিয়ামে টানা তিন দিনের কনসার্ট দিয়ে যাত্রা শুরু হবে এই বিশ্বট্যুরের। এরপর উত্তর আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কনসার্ট করবে বিটিএস।

কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান লাইভ নেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটি এখন পর্যন্ত কোনো কে–পপ গ্রুপের একক ট্যুরে সর্বাধিক কনসার্টের রেকর্ড। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সফরে আর্জেন্টিনা, পেরু ও কলম্বিয়ায় প্রথমবারের মতো কনসার্ট করতে যাচ্ছে বিটিএস।

এ ছাড়া নিজেদের পথচলার ১৩ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে আগামী ১২ ও ১৩ জুন বিশেষ কনসার্ট আয়োজন করবে দলটি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর জাপান ও মধ্যপ্রাচ্যের আরও কিছু শহরের কনসার্টের তারিখ পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালে লাস ভেগাসে ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ শোর মাধ্যমে শেষবারের মতো মঞ্চে দেখা গিয়েছিল বিটিএসকে। এরপর দেশের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ও একক ক্যারিয়ারে ব্যস্ত হয়ে পড়েন সদস্যরা। এর মধ্যে আরএম, জিন, সুগা, জে–হোপ, জিমিন, ভি ও জাংকুক সবাই সামরিক দায়িত্ব শেষ করে বাড়ি ফিরেছেন।

কনসার্টের পাশাপাশি প্রায় ৩ বছর ৯ মাস পর নতুন অ্যালবাম প্রকাশের প্রস্তুতিও নিচ্ছে দলটি। আগামী ২০ মার্চ মুক্তি পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এর আগে ২০২২ সালের জুনে অ্যান্থোলজি অ্যালবাম প্রুফ প্রকাশ করেছিলেন তারা।

‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
মক্কা-মদিনার নিরাপত্তা ইস্যুতে কোনো দ্বিমত নেই, আক্রান্ত হলেই সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে তা দিতে ঢাকা প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ধ্রুব–অভিজিৎসহ হাজারো আটক
ভারতের দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি–সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি বিমানবন্দরে বিমান থেকে আটক করা হয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আটক হয়েছে সিজেপি মুখপাত্র সৌরভ দাসও। এর আগে...
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর