তুমি আমাদের মুক্তি দেবে কবে, পরী মণির উদ্দেশে আসিফ আকবর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম

সবসময়ই স্পষ্টভাষী হিসেবে শিল্পীসমাজে আলাদা পরিচিতি রয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর-এর। নিজের ভাবনা বা মত প্রকাশে কখনোই রাখঢাক করেন না তিনি। তাই প্রশংসার পাশাপাশি মাঝেমধ্যেই বিতর্ক ও আলোচনার কেন্দ্রে উঠে আসেন এই গায়ক।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হন আসিফ আকবর। সেখানেই দেশের তারকাদের নিয়ে একের পর এক সোজাসাপ্টা মন্তব্য করে আবারও আলোচনায় উঠে আসেন তিনি।

অনুষ্ঠানে উপস্থাপক যখন অভিনেত্রী পরী মণিকে নিয়ে প্রশ্ন করেন, তখন বেশ খোলামেলাভাবেই নিজের ভাবনার কথা বলেন আসিফ। তার ভাষায়, ‘পরী মণিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। আমি ওকে একটা প্রশ্ন করতে চাই, তুমি আমাদের মুক্তি দেবে কবে? একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটাও আমাকে বলো।’

তবে সমালোচনার ফাঁকে প্রশংসাও করতে ভোলেননি তিনি। আসিফ জানান, পরী মণির সঙ্গে এ বিষয় নিয়ে আগেও কথা হয়েছে।
‘সে সবসময় হাসিখুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা ওর একটা দারুণ দিক,’ বলেন তিনি।

শুধু পরী মণিই নন, ঢালিউড সুপারস্টার শাকিব খানকেও প্রশ্নের মুখে ফেলতে চান এই সংগীতশিল্পী। আসিফ বলেন, শাকিবের সঙ্গে দেখা হলে তিনি জানতে চাইবেন, ‘আপনি যখন ডায়লগ দেন, তখন গলার টোন একরকম থাকে। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন, একটু মেয়েলি হয়ে যায়। যেখানে এন্ড্রু কিশোর, মিলু, সৈয়দ আব্দুল হাদী, এমন কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি ঠোঁট মেলাচ্ছেন, সেই টোনটা আপনার সঙ্গে ঠিক যাচ্ছে না। আপনি এটা কীভাবে এনজয় করছেন?’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘প্লেব্যাকের নিজস্ব একটা ব্যাকরণ আছে। বিষয়টা শিল্পীদের আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত।’

এখানেই শেষ নয়। দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমসকেও প্রশ্ন ছুড়ে দিতে চান আসিফ আকবর। তার কণ্ঠে খানিকটা আক্ষেপ,
‘আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন-সংগ্রামে আপনাকে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না। আপনার মুখ থেকে কিছুই বের হয় না!’

স্পষ্টভাষী আসিফ আকবরের এমন মন্তব্য ঘিরে ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা, এবার কার জবাব আসে, সেটাই দেখার অপেক্ষা।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
ইতালির রোমে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে ‘হোটেলকাণ্ডে’ সমালোচনার মুখে পড়েছেন ‘নগর বাউল’খ্যাত জেমস ও তাঁর সফরসঙ্গীরা। তাঁদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখেই বের হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।...
গত ১৬ আগস্ট রোমের একটি কনসার্টে অংশ নিতে গিয়ে জেমস ও তাঁর সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করেন। কিন্তু চেক-আউটের পর সেই রুমের কিছু ছবি এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে...
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
মক্কা-মদিনার নিরাপত্তা ইস্যুতে কোনো দ্বিমত নেই, আক্রান্ত হলেই সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে তা দিতে ঢাকা প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ধ্রুব–অভিজিৎসহ হাজারো আটক
ভারতের দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি–সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি বিমানবন্দরে বিমান থেকে আটক করা হয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আটক হয়েছে সিজেপি মুখপাত্র সৌরভ দাসও। এর আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর