‌‘আমিও আইয়ুব বাচ্চুর ভক্ত, তাঁর গান আমার পছন্দের’, বললেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে উজ্জ্বল নাম আইয়ুব বাচ্চু। মৃত্যুর সাত বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতির অন্যতম সর্বোচ্চ সম্মান একুশে পদক-এ ভূষিত হলেন এই গিটার কিংবদন্তি।

বৃহস্পতিবার আয়োজিত আনুষ্ঠানিকতায় তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পদক গ্রহণের পর আবেগাপ্লুত চন্দনা বলেন, ‘আইয়ুব বাচ্চু বেঁচে থাকলে এই সম্মান পেয়ে নিঃসন্দেহে আরো বেশি খুশি হতেন।’

পুরস্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় উঠে আসে অতীতের স্মৃতি। তিনি জানান, জীবদ্দশায় আইয়ুব বাচ্চু বিভিন্ন রাজনৈতিক আয়োজনে গান পরিবেশন করেছেন এবং সেই সূত্রে তারেক রহমানের সঙ্গে তার পরিচয় ছিল।

চন্দনার ভাষ্য, তিনি প্রধানমন্ত্রীর কাছে বলেন—আইয়ুব বাচ্চু তাকে পছন্দ করতেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমিও তার ভক্ত, তার গান আমার পছন্দের।’

পদকপ্রাপ্তির পর ব্যান্ড এলআরবির অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, এই সম্মান কেবল একটি আনুষ্ঠানিক স্বীকৃতি নয়; এটি আইয়ুব বাচ্চুর আজীবন সংগীতসাধনার প্রতি জাতির গভীর শ্রদ্ধার প্রতিফলন।

বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু নাম শুধু শিল্পীর পরিচয় নয়, একেকটি অধ্যায়। আইয়ুব বাচ্চু তেমনই এক নাম। গিটার হাতে মঞ্চে দাঁড়িয়ে যিনি এক প্রজন্মকে শিখিয়েছেন—গান শুধু শোনার বিষয় নয়, অনুভব...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আজ। একই দিনটি আবার বাংলা চলচ্চিত্রের এক অমলিন নাম মান্নার মৃত্যুবার্ষিকী। ২০০৮...
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ও সহানুভূতিশীল দিক নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’। মানুষ ও প্রাণীর প্রতি তাঁর নীরব সহমর্মিতা এবং সাহায্যের গল্পই তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে।...
চলতি বছর মরণোত্তর একুশে পদক পেয়েছেন রককিংবদন্তি আইয়ুব বাচ্চু। বর্ণাঢ্য ক্যারিয়ারে বাংলা ব্যান্ডসংগীতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন তিনি।...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর