মুক্তি পেল তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ও সহানুভূতিশীল দিক নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’। মানুষ ও প্রাণীর প্রতি তাঁর নীরব সহমর্মিতা এবং সাহায্যের গল্পই তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে।

শনিবার বিকেলে রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্সে তথ্যচিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে দর্শক ও অতিথিরা জানান, তথ্যচিত্রটি দেখে তাঁরা আবেগাপ্লুত হয়েছেন। অনেকেই বলেন, ‘তারেক রহমানের এমন মানবিক কাজের কথা আগে তাঁদের জানা ছিল না।’

তথ্যচিত্রটিতে দেখানো হয়েছে, রাজনীতির বাইরে থেকেও কীভাবে তারেক রহমান নীরবে অসহায় মানুষ, দুস্থ পরিবার এবং অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন। যাঁরা এই সহায়তা পেয়েছেন, তাঁদের অনেকেই জানতেন না কে তাঁদের সাহায্য করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান বছরের পর বছর ধরে মানুষের ও প্রাণীর কল্যাণে কাজ করে যাচ্ছেন, কিন্তু কখনোই তা প্রচার করেননি। এই তথ্যচিত্র সেই অজানা মানবিক দিকটাই তুলে ধরেছে।

বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘তিনি ভেবেছিলেন এটি হয়তো রাজনৈতিক তথ্যচিত্র হবে। কিন্তু দেখার পর বুঝেছেন, এখানে একজন মানুষের মানবিক দিক খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।’

তথ্যচিত্রটির নির্মাতা জুবায়ের বাবু বলেন, ‘‘সবার আগে হাসিমুখ’ কোনো রাজনৈতিক প্রচারণা নয়। এটি একজন মানুষের গল্প, যিনি নিভৃতে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন। এই মানবিক উদ্যোগগুলোই তাঁকে এই তথ্যচিত্র বানাতে অনুপ্রাণিত করেছে।’

প্রিমিয়ার শো শেষে অতিথিরা তথ্যচিত্রটির নির্মাণ ও বিষয়বস্তুর প্রশংসা করেন। তাঁদের মতে, এটি সময়ের প্রয়োজনীয় একটি কাজ এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

উল্লেখ্য, তথ্যচিত্রটি সামাজিক মাধ্যমেও মুক্তি পেয়েছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রক্রিয়ায় শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ আলোচনায় এলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি কোনো...
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে উজ্জ্বল নাম আইয়ুব বাচ্চু। মৃত্যুর সাত বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতির অন্যতম সর্বোচ্চ সম্মান একুশে পদক-এ ভূষিত হলেন এই গিটার কিংবদন্তি। বৃহস্পতিবার আয়োজিত আনুষ্ঠানিকতায়...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আজ। একই দিনটি আবার বাংলা চলচ্চিত্রের এক অমলিন নাম মান্নার মৃত্যুবার্ষিকী। ২০০৮...
গত ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর প্রথমবার আন্তর্জাতিক গণমাধ্যম যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও রুচির নানা দিক তুলে ধরেছেন বিএনপির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর