আইয়ুব বাচ্চু সারাটা জীবনই দিয়ে গেছেন সংগীতের জন্য: চন্দনা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

চলতি বছর মরণোত্তর একুশে পদক পেয়েছেন রককিংবদন্তি আইয়ুব বাচ্চু। বর্ণাঢ্য ক্যারিয়ারে বাংলা ব্যান্ডসংগীতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন তিনি। মৃত্যুর ৭ বছর পর একুশে পদক পাওয়ার খবরে আবেগাপ্লুত গায়কের স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। তাঁর মতে, এই পুরস্কার শুধু আইয়ুব বাচ্চুর জন্য সম্মানের নয়, বরং তা বাংলা ব্যান্ডসংগীত তথা সংগীতের রাষ্ট্রীয় স্বীকৃতি। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিকমাধ্যমের এক পোস্টে চন্দনা লেখেন, ‌‘২০২৬ সালের একুশে পদকে (মরণোত্তর) ভূষিত হলেন রক আইকন আইয়ুব বাচ্চু। এটা শুধু আইয়ুব বাচ্চুর শিল্পী হিসেবে সম্মাননা নয়, এটা বাংলা ব্যান্ডসংগীতের ও সংগীতের রাষ্ট্রীয় স্বীকৃতি।’
 
যোগ করে লেখেন, ‘যিনি (আইয়ুব বাচ্চু) গিটার হাতে তাঁর ভক্তদের মাঝে বেঁচে নেই। যিনি সারাটা জীবনই দিয়ে গেছেন সংগীতের জন্য।’
 
সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করে চন্দনা বলেন, ‘বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারজুড়ে তিনি আছেন এবং বেঁচে থাকবেন। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের মাঝে তিনি আছেন এবং থাকবেন। তাঁকে এই সম্মাননা প্রদানের জন্য জুরি বোর্ড ও সংশ্লিষ্ট সকলের প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’

প্রসঙ্গত, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে সরকার। যেখানে রয়েছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা ও কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুসহ ‍৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি ব্যান্ড।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর