আতিফের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ১

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম

ঢাকায় জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে এক ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার হওয়া সেই ব্যক্তির নাম মো. বখতিয়ার আবিদ খান (২১)। তিনি মালিবাগ চৌধুরীপাড়ার বাসিন্দা।

শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিআইডি।

আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে যৌথভাবে আতিফ আসলামের একটি কনসার্ট আয়োজন করে ‘ইভেন্ট সাজাই’ ও ‘মেইন স্টেজ’। টিকিট বিক্রির জন্য আয়োজকরা গেটমাইটিকিট.লাইভ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপর গত ৮ জুলাই থেকে মেইন স্টেজ তাঁদের ফেসবুক পেজে প্রচারণা শুরু করে। এ সময় আয়োজকদের নজরে আসে, বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি) নামের একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট প্রচার করা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন একে আবিদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। অভিযোগে বলা হয়, টাকা না দিলে তিনি এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখবেন এবং ইভেন্ট সাজাই ও মেইন স্টেজের ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির চেষ্টা করবেন বলে হুমকি দেন। এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। ডিএমপির পল্টন থানায় মামলা নং-১৩।

মামলার তদন্তভার গ্রহণ করার পর সিআইডি তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. বখতিয়ার আবিদ খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন-১১ জব্দ করা হয়।

সিআইডির তথ্যানুযায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে, তিনি বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি) ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং তার ব্যবহৃত ফেসবুক আইডির নাম একে আবিদ খান।

জানা যায়, গ্রেপ্তার হওয়া এই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন...
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু নাম শুধু শিল্পীর পরিচয় নয়, একেকটি অধ্যায়। আইয়ুব বাচ্চু তেমনই এক নাম। গিটার হাতে মঞ্চে দাঁড়িয়ে যিনি এক প্রজন্মকে শিখিয়েছেন—গান শুধু শোনার বিষয় নয়, অনুভব...
জুলাই গণঅভ্যুত্থান দিবসে (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন ব্যান্ড ‘আর্ক’র ভোকাল, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান...
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে দিলে ইউনিটপ্রতি সাড়ে ১০ টাকা পাওয়া যাবে জানিয়ে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার এই প্রণোদনা ঘোষণা করে জ্বালানি বিভাগ।
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
লোডিং...

এলাকার খবর