ভূতের খোঁজে ২০০ বছরের পুরনো বাড়িতে শিল্পীরা

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০২:১৫ পিএম

বিশাল জায়গাজুড়ে এক বাড়ি। প্রায় ২০০ বছরের পুরনো। এই বাড়ির মধ্যে রয়েছে প্রাচীন ইমারত, দুটি পুরনো গভীর কুয়া ও বিশাল এক পুকুর। শ্যাওলাধরা রাস্তার চারপাশটা লতা-গুল্মে ভরা। দেখতে একেবারে ভৌতিক। এমনকি সেখানে ভূতের খোঁজেই গিয়েছেন একদল নাট্যকর্মী।

এটি মানিকগঞ্জের বানিয়াজুরী ইউনিয়নের প্রয়াত কাইয়ুম আনসারীর মালিকানাধীন প্রাচীন জজবাড়ি। সেখানেই দৃশ্যধারণ হচ্ছে অনিমেষ আইচের নতুন সিনেমা ‘মায়া’র। যেটি নির্মিত হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘মায়া’ অবলম্বনে। ভূতুড়ে বাড়ি ও অগণিত ভূতের আনাগোনার দৃশ্যধারণ করতেই দলবল নিয়ে সেখানে গেলেন নির্মাতা।

অনিমেষ আইচ বলেন, ‘গল্পের প্রয়োজনে দরকার ছিল ঠিক এমন একটা বাড়ির। আর সঙ্গে জনাদশেক ভূত। গল্পের সঙ্গে মিলে গেছে শতভাগ, ভূতও জোগাড় করা গেছে; স্থানীয় শিল্পীদের অবয়বে মেকআপ মাখিয়ে।’ 

নির্মাতা জানান, সিনেমাটিতে অভিনয় করছেন মামুনুর রশীদ, বৃন্দাবন দাস, তানভীর হোসেন প্রবাল, দিব্য, সৌম্য, টাপুর, টুপুর, গোলাম ফরিদা ছন্দা, দীপা, জহির, আলমগীর, এ কে এম আজিজুল ইসলাম, গিনিসহ অনেকে।

পরিচালনার পাশাপাশি ‘মায়া’র চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ। সান প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এই সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে এটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে দীপ্ত প্লেতে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর