অমির প্রথম চলচ্চিত্র, ময়লার ভাগাড়ে ফটোশুট!

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম

অসময়ের পোস্টার। অমির ফেসবুক থেকে নেওয়া

প্রথমবারের মতো ওয়েব ফিল্ম নির্মাণ করছেন নির্মাতা কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে তুমুল আলোচনায় আসা এ পরিচালক নতুন বছরের শুরুতে নিয়ে আসছেন ওয়েব ফিল্ম ‘অসময়’।

বছরের প্রথম দিন প্রকাশ হয়েছে এর পোস্টার। আর এটা দিয়ে তিনি চমকে দিয়েছেন দর্শকদের। 

কারণ পোস্টারে দেখা যাচ্ছে, চলচ্চিত্রটির অন্যতম প্রধান চরিত্র তাসনিয়া ফারিণ জৌলুস সাজে বসে আছেন ডাস্টবিনের ওপর। অভিনয়শিল্পী তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, রুনা খান, জিয়াউল পলাশ, মনিরা মিঠুসহ অনেকে ঠিক পেছনেই ময়লার ভাগাড়ের মধ্যে দাঁড়ানো।

‘অসময়’-এর গল্প নিয়ে জানতে চাইলে অমি বলেন, “অসময়’-এ আমি মূলত সোসাইটির শো-অফের গল্প দেখাতে চাই। আমরা যেটা না, কিন্তু সেটা দেখানোতেই যেন বেশি পটু! সেটাই তুলে ধরব ফিল্মে।” অমি। ছবি ফেসবুক থেকে নেওয়া

অসময়ের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ ছাড়া এই ফিল্মে আরও আছেন প্রথিতযশা অভিনেতা তারিক আনাম খান, মনিরা মিঠু, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, রুনা খান, ইন্তেখাব দিনার, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, জিয়াউল হক পলাশসহ অনেকে।

অসময়ের প্রোডিউসার ও বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘‘অসময়ের গল্প যখন প্রথমবার অমি আমাকে শোনায়, তখনই বুঝতে পারি তিনি দারুণ কিছু বানাতে চলেছেন। এটি হবে বঙ্গর পক্ষ থেকে আমাদের দর্শকের জন্য নিউ ইয়ার গিফট! আমরা আশা করছি, দর্শক অসময়কে সেভাবেই আপন করে নেবেন, যেমনটা ‘হোটেল রিল্যাক্স’ অথবা ‘ফিমেল ৩’কে করেছেন।” 

উল্লেখ্য, ২০২৩ সালে নির্মাতা অমি ৪টি একক নাটক ও তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ নির্মাণ করেন। এর মধ্যে হোটেল রিল্যাক্স এখন পর্যন্ত বঙ্গ’র সবচেয়ে জনপ্রিয় কনটেন্টের রেকর্ড গড়েছে।

রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায় ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। কারণটা হলো কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও...
শোবিজ অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শিল্পী ও দর্শকের মধ্যে উত্তেজনা...
কয়েকমাস ধরেই শোবিজের আলোচনায় ঢাকাই সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’। তবে এ সিনেমায় নায়িকা কে—তা নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন উঠেছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো নায়িকার নাম। প্রিন্স-এ...
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। প্রযোজনায় যুক্ত হলেন তিনি। ‘ফড়িং ফিল্মস’ নামের সেই প্রতিষ্ঠানটির বিষয়ে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। শুক্রবার (১৪ নভেম্বর)...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর