ঈদের ওটিটি

দাপট চঞ্চলের

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৬:৪১ পিএম

ঈদ উপলক্ষে বরাবরই চমকপ্রদ প্রস্তুতি রাখে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো। এবারও সেই আয়োজনে রয়েছে আলোচিত সিনেমা ও সিরিজ। যেগুলো নিয়ে ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকমহলে উন্মাদনা শুরু হয়েছে। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ওটিটিতে এবার একচেটিয়া দাপট দেখাবেন তিনি। পাশাপাশি দুটি ওটিটি প্ল্যাটফর্মে থাকছে মৌসুমী, আহমেদ রুবেল ও পূজা চেরীরাও। দেখে নেওয়া যাক এবারের ঈদুল ফিতরের ওটিটি আয়োজন—  

মনোগামী (চরকি)
ঈদ উপলক্ষে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। সংক্ষেপে যার নাম ‘মনোগামী’। বিভিন্ন চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, জেফার রহমান, সামিনা হোসেন প্রমুখ। এমনকি এ সিনেমা দিয়েই গায়িকা জেফারের আত্মপ্রকাশ ঘটছে অভিনেত্রী হিসেবে। এ ছাড়া প্রথমবার চঞ্চল চৌধুরীর সঙ্গে পর্দায় দেখা যাবে তাঁর ছেলে শুদ্ধকে। বাবা-ছেলে জুটির সঙ্গে সিনেমাটিতে দেখা মিলবে মা-মেয়ের জুটিও। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের এই তৃতীয় সিনেমায় একটি মুখ্য চরিত্রে রয়েছেন সামিনা হোসেন প্রেমা। পর্দায় তাঁর কন্যা রাইও থাকছে অভিনেত্রীর কন্যা হিসেবে। মানুষের জীবনের বিবাহিত ও প্রবাহিত দিক নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

রুমি (হইচই)
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতা চঞ্চল চৌধুরী ও নির্মাতা ভিকি জাহেদের একটি স্থিরচিত্র। তখনই দর্শকদের মাঝে মাতামাতির শুরু। ধারণা করা হয়, নতুন কিছু আসছে! অবশেষে সেটাই সত্যি হয় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের সাম্প্রতিক ঘোষণায়। হ্যাঁ, এই অভিনেতা-তারকা জুটি আসছেন গোয়েন্দা সিরিজ ‘রুমি’ নিয়ে। ঈদ উপলক্ষে বুধবার (১০ এপ্রিল) স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে উন্মুক্ত হতে যাচ্ছে এটি। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা যায়, একটি দুর্ঘটনায় রুমির মায়ের মৃত্যু হয়। তখন সেটাকে দুর্ঘটনা বলা হলেও পরে সন্দেহ তৈরি হয়। সেটা কি আসলেই দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড? দুর্ঘটনাক্রমে অন্ধ হয়ে যায় রুমি, এরপর অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করে। সেই স্বপ্নের সূত্র ধরেই নামে হত্যারহস্যের সমাধানে। উন্মোচন হয় আরও রহস্য। রুমি কি পারবে সব রহস্যের সমাধান করতে? সেটাই জানা যাবে সিরিজটি মুক্তি পেলে। গোয়েন্দা আরিয়ান চরিত্রে দেখা যাবে আব্দুন নূর সজলকে। আরও রয়েছেন রিকিতা নন্দিনী শিমু, দীপা খন্দকার, আফিয়া তাবাসসুম, শাহাদাত হোসেন প্রমুখ।

দেশান্তর (আইস্ক্রিন)
২০২২ সালে মুক্তি পায় অভিনেতা-নির্মাতা আশুতোষ সুজন পরিচালিত সিনেমা ‘দেশান্তর’। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে কবি নির্মলেন্দু গুণের একই শিরোনামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি। মুক্তির পর ব্যবসায়িকভাবে তেমন সাড়া না ফেললেও সিনেবোদ্ধাদের কাছে বিপুল প্রশংসা কুড়িয়ে নিয়েছিল সিনেমাটি। এবার ঈদ উপলক্ষে ওটিটি-তে মুক্তি পেতে যাচ্ছে এটি। স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে উন্মুক্ত হবে চাঁদরাতে। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও আহমেদ রুবেল। অন্যান্য চরিত্রে রয়েছেন ইয়াশ রোহান, রোদেলা টাপুর, সুভাশিষ ভৌমিক প্রমুখ।

জ্বীন (বঙ্গ)
চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর হররধর্মী চলচ্চিত্র ‘জ্বীন’। পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা নাদের চৌধুরী। আর পূজার বিপরীতে এ ছবিতে জুটি বেঁধেছেন অভিনেতা সজল। গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত জ্বীন এবার আসছে ওটিটি-তে। চাঁদরাতে এটি মুক্তি পাচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে উন্মুক্ত হচ্ছে এটি। গল্পে দেখা যায়, বিয়ের পর নববধূর ওপর জ্বীন ভর করে। নানা ঘটন-অঘটন বাসা বাঁধে দাম্পত্যজীবনে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন, সহিদ উন নবী, সুজাতা, রোকেয়া রফিক বেবি, হিরা প্রমুখ। এদিকে, সিনেমাটির সিক্যুয়েল ‘মোনা: জ্বীন ২’ এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। পাশাপাশি জাজ মাল্টিমিডিয়ার এই ছবি পাকিস্তানেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দম সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক—সবাই একবাক্যে এ সিনেমা নির্মাণের মুন্সিয়ানার কথা স্বীকার...
চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়। ব্যবসায়ী মিজানুর রহমানের করা প্রতারণা মামলায় গতকাল তাঁকে গ্রেপ্তার করেছে...
বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নুহাশ হুমায়ূনের। দীর্ঘদিনের প্রস্তুতি শেষে শুরু হয়েছে তাঁর বহুল আলোচিত সিনেমা ‘মুভিং বাংলাদেশ’-এর শুটিং।চলচ্চিত্রটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না...
চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর