ওটিটিতে এল আফসানা মিমির ‘অফ দ্য মার্ক’

আপডেট : ৩০ মে ২০২৪, ০৭:২২ পিএম

নির্মাতা হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হলো অভিনেত্রী আফসানা মিমির। মুক্তি পেয়েছে তাঁর ওয়েব ফিল্ম ‌‘অফ দ্য মার্ক’। আজ থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে এটি।

জানা গেছে, ওয়েব ফিল্মটির গল্প এগিয়েছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। মফস্বলের মধ্যবিত্ত এক পরিবারের ছেলে দীপু। ছোটবেলা থেকেই যার স্বপ্ন ক্রিকেটার হওয়ার। কিন্তু স্বপ্নপূরণ তো সহজ কথা নয়, দীপুর ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায় নানা ঘাত-প্রতিঘাত। তবু সে হাল ছাড়ে না, এগিয়ে চলে স্বপ্নের পথে।

ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘গল্পটা ১৪ বছরের এক কিশোরের স্বপ্নপূরণের। সেই স্বপ্নের পেছনে তার মায়ের ত্যাগ ও সংগ্রাম কতখানি—সেটাও দেখানো হয়েছে। খুব সাধারণ একটা গল্প। তাই নির্মাণেও সেই সাধারণ বিষয়টি রাখার চেষ্টা করেছি।’

ওয়েব ফিল্মটির পোস্টার। ছবি: সংগৃহীত

জানা গেছে, ফিল্মটির বেশির ভাগ শুটিং হয়েছে বাগেরহাটে। সেখানে গিয়েই দীপু চরিত্রে চূড়ান্ত করা হয়েছিল আরহামকে। অভিনেতা হিসেবে ওটিটিতে এটি তার প্রথম কাজ।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমি, আরিবা, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম প্রমুখ।

পরিচালক হিসেবে অভিনেত্রী আফসানা মিমির শুরুটা ২০০০ সালে। ধারাবাহিক নাটক ‘বন্ধন’  দিয়ে প্রথমবার পরিচালকের চেয়ারে বসেন তিনি। এরপর বানিয়েছেন ‘পৌষ ফাগুনের পালা’, ‘সাড়ে তিনতলা’, ‘ডলস হাউজ’সহ বেশকিছু নাটক; দর্শকদের কাছেও যেগুলো বেশ প্রশংসা কুড়িয়েছে। 

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর