ফিরে দেখা ২০২৪

আলোচনায় ছিল যেসব সিরিজ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ এএম

চলতি বছর রাজনৈতিক অস্থিরতায় সিনেমা হলের মতোই ভুগেছে ওটিটি প্ল্যাটফর্ম। মাস দুয়েক একেবারেই স্থবির ছিল শোবিজ অঙ্গন। সব মিলিয়ে, ২০২৪ সালে ওটিটিতে ৩৩টি কনটেন্ট প্রচারিত হয়েছে। এর মধ্যে সিরিজ ছিল ১৪টি। 

ফিরে দেখা যাক এ বছর বাজিমাত করেছে যেসব ওয়েব সিরিজ—

গোলাম মামুন
ঈদুল আজহায় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছিল ‌‘গোলাম মামুন’। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এ সিরিজের গল্প এগিয়ে যায় গোয়েন্দা কর্মকর্তা গোলাম মামুনকে ঘিরে। তার বিরুদ্ধে নিজের অফিসের সহকর্মী ও স্ত্রীকে হত্যার অভিযোগ ওঠে! বলা যায়, পুরো বিভাগই তার বিপক্ষে। এই পরিস্থিতিতে গোলাম মামুন কি পারবেন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খণ্ডন করতে? এমন গল্প নিয়েই সিরিজটি নির্মিত। নামভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। অন্যান্য চরিত্রে রয়েছেন সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, নাজমুস সাকিব, ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা, রাশেদ মামুন প্রমুখ। মুক্তির পর বেশ প্রশংসা পায় সিরিজটি, যা মূলত তানিম রহমান অংশু পরিচালিত ‘বুকের মধ্যে আগুন’র স্পিন-অফ।

আধুনিক বাংলা হোটেল
গত অক্টোবরে হ্যালোউইন উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় ‘আধুনিক বাংলা হোটেল’। অ্যান্থোলজি এ সিরিজের গল্পগুলো হরর-ফ্যান্টাসি জনরার। সব পর্বে মোশাররফ করিমের উপস্থিতি পর্বগুলোকে আরও আকর্ষণীয় করেছে। চলচ্চিত্র সমালোচকদের মতে, ‘কখনও ভয়ের সহযোগী, কখনও ভয়ের শিকার, আবার কখনও ভয় সৃষ্টির কারণ—এই তিন রূপে অভিনেতা মোশাররফ করিমকে পাওয়া সাধারণ দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।’ এতে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু,
এ কে আজাদ সেতু, নিদ্রা নেহা প্রমুখ। শরীফুল হাসানের গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন কাজী আসাদ।

কালপুরুষ লুকে অভিনয়শিল্পীরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কালপুরুষ
এটি নির্মাতা সালজার রহমানের ওটিটিতে প্রথম কাজ। রাতের বেলা ঘটে যাওয়া হত্যাকাণ্ডে নিহত ফারিয়ার খুনি কে? সেটা খুঁজে বের করাকে উপজীব্য করেই এর গল্প এগিয়েছে। মিস্ট্রি ও সাই-ফাই ঘরানার এই সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, এফ এস নাঈমসহ অনেকে। গত ২৩ মে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে এটি। 

আরারাত
চলতি বছর ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পায় এটি। ভিকি জাহেদ নির্মিত এ ওয়েব সিরিজে উঠে এসেছে সম্পর্কের অন্ধকার পর্ব। দেখা যায়, বিবাহিত দম্পতির মধ্যে ঝগড়া হয় হুট করে, অনেক বছরের চেনা মানুষটা তখন অচেনা হতে থাকে এবং সেটা কতটা ভয়ঙ্কর পর্যায়ে যেতে পারে—এই বিষয়কে ঘিরেই এগিয়েছে গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মেহজাবীন চৌধুরী, রোজী সিদ্দিকী, বিজরী বরকতউল্লাহ, আজিজুল হাকিম প্রমুখ।

চক্র ওয়েব সিরিজে জুটি বেঁধেছেন ফারিণ ও তৌসিফ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চক্র
প্রায় ১৭ বছর আগের ঘটনা। ময়মনসিংহে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছিল। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে ‘চক্র’ সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ। সত্যি ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। নেটদুনিয়ায় তখন তা নিয়ে সিনেপ্রেমীদের প্রশংসার ফুলঝুরি দেখা গিয়েছিল। এতে মুখ্য চরিত্রে জুটি বাঁধেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর