ঈদের ওটিটিতে আলোচিত তিন কনটেন্ট

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১১:২৬ এএম

ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে নতুনের সমাহার। বাংলাদেশি দর্শকরা দেখতে পারেন, এমন তিনটি প্ল্যাটফর্মে যেসব কনটেন্ট মুক্তি পেয়েছে, সেগুলো নিয়েই এই আয়োজন—

মাইশেলফ অ্যালেন স্বপন ২
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিন্ডিকেট’ সিরিজ থেকেই মূলত ‌‘অ্যালেন স্বপন’ চরিত্রটি দর্শকমহলে আলোচিত। এরপর সেটি পূর্ণ মাত্রায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজে তুলে ধরেন নির্মাতা শিহাব শাহীন। এবার মুক্তি পাচ্ছে এর দ্বিতীয় কিস্তি।

মাইশেলফ অ্যালেন স্বপন ২-তে রয়েছেন নাসির ও জেফার। ছবি: চরকি

অ্যালেন স্বপনের প্রথম কিস্তির শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, মুখ ঢাকা একজনের সঙ্গে কথা বলছেন স্বপন। কে সেই মুখ ঢাকা মানুষ? কেনই-বা স্বপনকে খুঁজছিলেন তিনি? এমন আরও কিছু প্রশ্নের জট খুলছে এবারের সিজনে। মুখ্য ভূমিকায় বরাবরের মতো থাকছেন অভিনেতা নাসির উদ্দিন খান। 

অন্যদিকে, এই ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন গায়িকা জেফার রহমান। এ ছাড়াও রয়েছেন প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরাও। পাশাপাশি নতুন অভিনয়শিল্পীদেরও দেখা মিলবে।

জিম্মি
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘জিম্মি’। জয়া আহসান অভিনীত প্রথম সিরিজ এটি। এর আগে এই অভিনেত্রীকে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’তে দেখা গেলেও, পূর্ণ মাত্রায় এবারই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন তিনি। এটি পরিচালনা করেছেন ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ।

জিম্মির পোস্টারে জয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিরিজটির গল্প এগিয়েছে একজন নিম্নপদস্থ সরকারি কর্মচারীকে ঘিরে, যিনি এক দশকেরও বেশি সময় ধরে কোনো প্রমোশন পাননি। সংসারে টানাপোড়েন লেগেই আছে, যদিও তিনি উচ্চাকাঙ্ক্ষী। একদিন অফিসের স্টোররুমে বড় অঙ্কের টাকা ভর্তি একটি বাক্স খুঁজে পান সেই কর্মচারী। এরপরই তার জীবনে নেমে আসে এক অদ্ভুত সংকট। সেই টাকা তাকে কোন পথে নিয়ে যাবে? তিনি কি নিজের জীবন বদলে ফেলার সুযোগ কাজে লাগাবেন নাকি আরও গভীর সমস্যায় জড়িয়ে পড়বেন? সেই চিত্রই ফুটে উঠেছে সিরিজটির পর্দায়। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিদার, এরফান মৃধা শিবলু প্রমুখ।

হাউ সুইট
টিভি নাটকের মতো ওটিটি দুনিয়াতেও ইতিমধ্যে বাজিমাত করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। এবার ঈদে তাঁর পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে ‍মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। রোমান্স-কমেডি নির্ভর গল্পে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।
 
হাউ সুইট ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ওয়েব ফিল্মটির টিজার-ট্রেলারে বিনোদনধর্মী একটি সিনেমার আভাস পাওয়া গেছে। যদিও গল্প সম্পর্কে তেমন আন্দাজ করা যায়নি। নির্মাতা মূলত এতে সিনেমাটির চুম্বক অংশ তুলে ধরেছেন। টিজারের শুরুতেই দেখা যায়, সদরঘাটে অপূর্ব। এরপরই ফারিণকে দেখা যায় দৌড় দিতে!

এতে অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ।

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
অনেকদিন পর আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে হাজির হতে চলেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। পুরনো ম্যাজিক কি কাজ করবে—ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র এমন এক প্রশ্নে জয়া বলেন, ‘এই ছবিটা (আজও অর্ধাঙ্গিনী)...
প্রকাশ্যে এসেছে হইচই অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’র অফিসিয়াল ট্রেলার। আগামী ২৫ জুন থেকে স্ট্রিম হবে নির্মাতা সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজ।
রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আগামী ২৫ জুন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর