ওটিটিতে নিশোর বিপরীতে নাবিলা

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম

সাম্প্রতিক বছরে বড় পর্দা নিয়েই বেশি ব্যস্ত ছিলেন আফরান নিশো। ২০২২ সালে ‘সুড়ঙ্গ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন তিনি। তারপর ‘দাগী’ ও ‘তান্ডব’ নামের আরও দুটি ছবিতে তাঁকে দেখা গেছে। তবে বড় পর্দার পাশাপাশি ওটিটির জন্যও কাজ করছেন এই অভিনেতা—নেটিজেনদের মাঝে এমন গুঞ্জন অনেকদিন ধরেই ছিল। অবশেষে তা-ই সত্যি হলো।  

ওটিটি দর্শকদের জন্য আসছে এক নতুন ধাঁচের থ্রিলার ‘আকা’, যেখানে আবারও একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় পরিচালক-অভিনেতা জুটি ভিকি জাহেদ ও আফরান নিশো। তাঁদের অসাধারণ কেমিস্ট্রি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে একাধিক কনটেন্ট। এবার সেই শক্তিশালী জুটির সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, ওটিটি-তে এটাই তাঁর প্রথম সিরিজ।

ওয়েব সিরিজটি প্রচার হবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ। প্রতিষ্ঠানটির ভাষ্য, পরিচালক ভিকি জাহেদের নিজস্ব স্টাইল, মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর চরিত্র নির্মাণের দক্ষতা আবারও নতুন এক উচ্চতায় পৌঁছেছে আকা’র মধ্যদিয়ে। 

ভিকি জাহেদ। ছবি: সংগৃহীত

এই সিরিজ নিয়ে ভিকি বলেন, ‘আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে আমি আসলে দর্শকদের সাথে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পর এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব।’

অভিনয়শিল্পীদের নিয়ে তিনি বলেন, ‘নিশো ভাইয়ের সাথে এর আগে আমি অনেক কাজ করেছি, তবে এই প্রথম কোনো সিরিজে আমরা একসাথে কাজ করেছি। তাঁর সাথে কাজের অভিজ্ঞতা সবসময়ই স্পেশাল। সেই সাথে নাবিলা আপুও খুব কো-অপারেটিং ছিলেন। সব মিলিয়ে আকা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে।’

আকা সিরিজটির পোস্টার। ছবি: হইচই

ইতিমধ্যেই বড় পর্দায় ২টি হিট সিনেমা উপহার দিয়েছেন আফরান নিশো। নতুন সিরিজটির মাধ্যমে প্রায় ৩ বছর পর কোনো ওটিটির কাজ করলেন। আকা নিয়ে অভিনেতা নিজেও বেশ আশাবাদী। অপেক্ষা এখন সিরিজটি মুক্তির।

এ সিরিজের মাধ্যমে ওটিটি অভিষেক হতে যাচ্ছে মাসুমা রহমান নাবিলার। হইচই-এর একদম প্রথম দিকের একটা কনটেন্টে তাঁকে কিছুক্ষণ দেখা গেলেও, এবার গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ব্যাপারে নাবিলা বলেন, ‘আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। আমি সত্যিই আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ ও নির্মাণকে আপন করে নেবে।’

জানা যায়, সিরিজটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহসস্যের মিশ্র আবহে নির্মিত হয়েছে আকা। হইচই-তে আসছে সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি।

দম সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক—সবাই একবাক্যে এ সিনেমা নির্মাণের মুন্সিয়ানার কথা স্বীকার...
আমেরিকা ও কানাডার দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে ‘দম’। চাহিদার কারণে আগামীকাল থেকে দেশ দুটির ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। এর আগে, গত ১০ এপ্রিল রেদওয়ান রনি পরিচালিত আফরান নিশো, চঞ্চল...
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমা ২০০৮ সালে আফগানিস্তানে তালেবানের হাতে অপহরণের শিকার হওয়া এক বাংলাদেশির অলৌকিকভাবে বেঁচে ফেরার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।...
ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তায় রয়েছে আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘দম’। সিনেমাটির প্রায় প্রতিটি শো-ই হাউজফুল যাচ্ছে। দর্শক চাহিদায় আন্তর্জাতিক বাজারেও মুক্তি পেয়েছে...
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর