‘গ্যাড়াকল’-এ পড়ছেন কারা? জানা যাবে ১৬ অক্টোবর ‌

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০১:১৫ পিএম

‘কর্মের ফলে গ্যাড়াকলে’—এমন শিরোনামে প্রকাশ পেয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন ফ্ল্যাশ ফিকশন ‘গ্যাড়াকল’র পোস্টার। ধারণা করা যায়, কর্ম ও তার ফল নিয়েই এই ফিকশনের কাহিনি। পোস্টারে দেখা যায় তিনজনকে, তাঁদের কেন্দ্রে রয়েছেন অভনেত্রী সামিরা খান মাহি। তাঁর সঙ্গে বিশেষ ভঙ্গিতে ইন্তেখাব দিনার। আর ইন্তেখাব দিনারের দিকে তাকিয়ে আছেন আবু হুরায়রা তানভীর। কিছুটা আবেদন আর রহস্যের মিশ্রণ রয়েছে পোস্টারে।

গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে গ্যাড়াকল’র ট্রেলার। সেখানে নানা দৃশ্য আর সংলাপে উঠে এসেছে ক্যাম্পাস, জাস্টিস (ন্যায়বিচার), ভালোবাসা এবং ভুল মানুষকে ভালোবাসার মতো বিষয়। ‌‘সত্য ততোটুকু সত্য নয়, যতটা চোখে দেখা যায়’—এমন একটি সংলাপ দিয়ে শুরু হয় ট্রেলারটি। এমন নানান কিছু নিয়ে এগিয়েছে ফ্ল্যাশ ফিকশনটি। 

ফিকশনটিতে জুটি বেঁধেছেন তানভীর ও মাহি। ছবি: চরকি

এটি নির্মাণ করেছেন নবীন নির্মাতা রাকায়েত রাব্বি। তিনি জানান, গ্যাড়াকল’র গল্প তাঁর আশপাশের ঘটনা থেকেই নেওয়া। গল্পটি খুব অন্যরকম এমন নয়, তবে পরিচিত গল্পকে একটু অন্যরকমভাবে পরিবেশনের চেষ্টা করেছেন। 

রাকায়েত রাব্বি বলেন, ‘জীবনে তো কত রকমের ঘটনা ঘটে। সেসব ঘটনার অনেক কিছুই বলা যায় না, প্রকাশ করা যায় না। কিন্তু এর প্রভাব রয়ে যায় সারাজীবন। এমনই একটি ঘটনার বর্ণনা রয়েছে গ্যাড়াকল-এর গল্পে। শিক্ষাজীবন এবং পরবর্তী সময়ের কথা বলা হয়েছে এখানে। আশা করছি ভালো লাগবে দর্শকদের।’

একটি দৃশ্যে মাহি। ছবি: চরকি

মিস্ট্রি-থ্রিলার ঘরানার এই ফ্ল্যাশ ফিকশনের গল্প এগিয়েছে রিমি, অনিক ও মোশতাককে ঘিরে। ছুটি কাটাতে রিমি আর অনিক ঘুরতে যায়। সেখানে গিয়ে পরিচয় হয় মোশতাক নামের এক চিত্রশিল্পীর। তারা একে-অপরের কাছে আসতে থাকেন। ভেঙে পড়তে শুরু করে রিমি-অনিকের সম্পর্ক। কিন্তু এই সম্পর্কগুলো কতটুকু সত্য? চোখে যতটুকু দেখা যায়, তার সবই কি সত্যি? জানতে দেখতে হবে গ্যাড়াকল। চরকিতে আজ বুধবার রাত ১২টা ১ মিনিটে (১৬ অক্টোবর) উন্মুক্ত হবে এটি।  

রিমি চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। অনিক ও মোশতাক চরিত্রে আছেন আবু হুরায়রা তানভীর ও ইন্তেখাব দিনার। মোশতাক চরিত্রের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার। আরও রয়েছেন হুমায়রা স্নিগ্ধা, শিহাব, সাদি শুভ। নাজিম উদ দৌলার গল্প ও সংলাপে এর চিত্রনাট্য করেছেন নির্মাতা।

একটি দৃশ্যে ইন্তেখাব দিনার। ছবি: চরকি

সামিরা খান মাহি অভিনীত রিমি চরিত্রটির একাধিক ধরন ও ঢং রয়েছে। কখনও তিনি সাধারণ, কখনও একটু অসাধারণ। সামিরা খান মাহি বলেন, ‘চরিত্রের প্রয়োজনে নানা রূপে পর্দায় আসতে হয়। নানা রূপে নিজেকে প্রস্তুত ও উপস্থাপন করাটা বেশ চ্যালেঞ্জিং এবং আমার এটা করতে ভালো লাগে। গ্যাড়াকল-এ আমার চরিত্রটি একটু রহস্যময়। কনটেন্টের বেশিরভাগ সময় আমাকে দেখা যাবে বেশ ফ্যাশনেবল লুকে, অল্প সময়ের জন্য আমি আবার অন্যরকম লুকে হাজির হব। দর্শকরা প্রথমে চরিত্রটিকে ভুল বুঝলেও পরে কারণটা বুঝতে পারবেন।’

এর আগে ফ্ল্যাশ ফিকশনের ব্যাখ্যায় চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি জানিয়েছিলেন, এটি মূলত জীবনের কিছু মুহূর্তের নান্দনিক বা সিনেম্যাটিক বর্ণনা। এটাকে স্লাইস অব লাইফও (একখণ্ড জীবন) বলা যেতে পারে। এ ধরনের কনটেন্টে জীবনের ছোট ছোট ঘটনা উঠে আসবে হয়তো, কিন্তু এর প্রভাব অনেক বড় ও গভীর। ব্যাপ্তির দিক থেকেও ফ্ল্যাশ ফিকশন ছোট, কিন্তু দর্শকদের মনে এর রেশ রয়ে যাবে বা বড় হয়ে ধরা দেবে। এ ছাড়াও তিনি স্পষ্ট করেছিলেন ফ্ল্যাশ ফিকশন চরকির অরিজিনাল কনটেন্ট না।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর