‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তি পেতেই নেটফ্লিক্সে বিপর্যয়

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ডাফার ব্রাদার্স পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস ৫’র প্রথম পর্ব। বুধবার (২৬ নভেম্বর) চূড়ান্ত সিজনের এ পর্ব মুক্তির পরই হুমড়ি খেয়ে পড়নে গোটা বিশ্বের দর্শক। তবে বিপুল সংখ্যক দর্শকের চাপ সামলাতে না পেরে সিরিজটি মুক্তির কয়েক মিনিটের মধ্যেই নেটফ্লিক্স ক্র্যাশ করে।

দীর্ঘ প্রতীক্ষার পর স্ট্রেঞ্জার থিংস’র এবারের কিস্তি অনলাইনে আসতেই সিরিজটির ভক্তরা একসঙ্গে দেখতে ভিড় জমান। কিন্তু এত দর্শক হবে সেটি আগে থেকে অনুমান করতে পারেনি নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

মুক্তির মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মটি বিপর্যয়ের মুখ পড়ে, সার্ভার পুরোপুরি অচল হয়ে যায় এবং কোটি কোটি দর্শক তা দেখতে ভোগান্তিতে পড়েন। শেষ কিস্তির প্রথম পর্ব দেখতে তাঁরা কতটা উন্মুখ ছিলেন, এটা তারই প্রমাণ।
 
ডাউনডিটেক্টরের তথ্য অনুসারে, নেটফ্লিক্স সার্ভার ডাউন হওয়া নিয়ে ১০ হাজারের বেশি রিপোর্ট জমা পড়েছে। সংস্থাটির হিসাবে, ৫১ শতাংশ ব্যবহারকারী ভিডিও লোড করতে পারেননি। এ ছাড়া ৪৯ শতাংশ ব্যবহারকারী সংযোগ সমস্যার অভিযোগ করেন।

তবে নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দ্রুত সমস্যাটি সমাধানের চেষ্টা করছেন।

প্রসঙ্গত, নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে অন্যতম ‘স্ট্রেঞ্জার থিংস ৫’, যা মুক্তির পর থেকেই ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা সৃষ্টি হয়েছে। ১৯৮০-র দশকের পটভূমিতে নির্মিত এ সায়েন্স ফিকশন হরর ড্রামা সিরিজ তাদের কাছে নস্টালজিয়া, রহস্য ও কিশোর সাহসিকতার প্রতীক।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার

দর্শক ধরে রাখা নিয়ে কঠিন সময় পার করছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। একদিকে প্রতিযোগী প্ল্যাটফর্মগুলোর সংখ্যা বাড়ছে, অন্যদিকে জনপ্রিয় সিরিজগুলোর নতুন সিজনের প্রতি দর্শকদের উৎসাহেও ভাটা পড়ছে...
ওটিটি দুনিয়ায় তুমুল জনপ্রিয় ‘মির্জাপুর’ এবার আসছে বড় পর্দায়। প্রকাশ পেয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’-র টিজার। টিজারেই জানানো হয়েছে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ৪...
শুরু থেকেই বাংলা কনটেন্টকে কেন্দ্র করে নিজেদের আলাদা অবস্থান তৈরি করতে চায় উৎসব। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, দেশের প্রেক্ষাগৃহে নতুন কোনো সিনেমা মুক্তির পর সবচেয়ে আগে সেটি ওটিটিতে দেখা যাবে এই...
মাসখানেক ধরেই ছিল নানা জল্পনা-কল্পনা! অবশেষে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-ভক্তদের সেই জল্পনার অবসান। এনবিসিইউ ঘোষণা দিয়েছে যে, তারা এই অ্যাকশন সিনেমার ওপর ভিত্তি করে একটি লাইভ-অ্যাকশন টিভি সিরিজ...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর