আমি আর বদলাতে পারি নাই: পরী মণি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। সামাজিকমাধ্যমে নিয়মিত নিজের কাজ, ব্যক্তিগত ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। তবে মাঝেমধ্যে বিস্ফোরক মন্তব্য করে হাটে হাঁড়ি ভেঙে দেন! এবার তিনি মুখ খুললেন ‘কৃতঘ্ন’দের নিয়ে! অর্থাৎ যারা উপকারীর অপকার করে, তাদের সম্পর্কে। তিনি জানালেন, বিপদে যাদের পাশে দাঁড়ান, তারাই তাঁকে বিপদে ফেলে দিয়ে দূরে চলে যান!

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন পরী মণি। যদিও সেখানে তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। 

সেই পোস্টে নায়িকা বলেন, ‘মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।’

তবে এ ধরনের ঘটনায় আশাহত নন পরী মণি। তাঁর ভাষ্য, ‘আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব আর না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’ 

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে পরী মণি অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। এ ছাড়াও ‘গোলাপ’ নামের আরও একটি সিনেমা রয়েছে শুটিং ফ্লোরে গড়ানোর অপেক্ষায়। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন।

ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই নতুন করে...
অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তীকে ঘিরে সম্প্রতি একটি ভিডিও ধারণের ঘটনা নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠান চলাকালে অবন্তী অনুরোধ করেন, তাকে যেন টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও না করা হয়।...
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর