ঈদুল আজহায় আসছে ‘তাজমহল’

আপডেট : ২৫ মে ২০২৬, ০২:০৫ পিএম

জাঁকজমকপূর্ণ এক প্রিমিয়ার শোয়ের মাধ্যমে পর্দা উঠল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এর। রোববার (২৪ মে) এই বিশেষ প্রদর্শনী উপলক্ষে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে বসেছিল তারকার মেলা। যেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা ও প্রধান দুই অভিনয়শিল্পীসহ চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

সীমান্তের দুই প্রান্তের দুটি হৃদয়ের আবেগঘন এক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে তাজমহল। এতে টলিউডের দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ এবং সৃজিত মুখার্জির ‘টেক্কা’খ্যাত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সৃজা দত্ত এবং বাংলাদেশের ছোটপর্দার পরিচিত মুখ ফাইজুল ইয়ামিনের এই নবাগত জুটির রসায়ন ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। 

এ ছাড়া এই ফিল্মের মাধ্যমে দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে আবারও পরিচালকের আসনে ফিরছেন ‘চক্র’ ও ‘পাড়ি’ খ্যাত নির্মাতা ওয়াহিদ আনাম। তাজমহল ওয়েব ফিল্মটির সার্বিক সহযোগিতায় যুক্ত রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড পোলার আইসক্রিম। প্রিমিয়ার শোয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তাজমহল’র প্রিমিয়ার শো উপলক্ষে ব্লকবাস্টার সিনেমাসে বসেছিল তারকার মেলা। ছবি: বঙ্গ

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে বঙ্গ’র চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, ‘তাজমহল শুধু পর্দার গল্প নয়—এটা হৃদয়ের ভাষা, এক অনবদ্য স্পন্দন। ছবিটি ত্যাগ ও আত্মীয়তার এক কাব্যিক আর জরুরি কাহিনি, যাকে প্রাণ দিয়েছেন ওয়াহিদ আনামের দূরদর্শী পরিচালনা এবং একটি অভিনয়শিল্পীদল, যাঁরা প্রতিটি ফ্রেমে নিজেদের আত্মা উজাড় করে দিয়েছেন। আমরা শুধু একটি ওয়েব ফিল্ম বানাচ্ছি না; আমরা গড়ে তুলছি ভালোবাসার এক স্মারক, যা প্রতিটি বাধাকে উপেক্ষা করে—সেটা ভৌগোলিক হোক, সামাজিক হোক বা আবেগের।’

বাংলাদেশের ওটিটি-তে নিজের প্রথম কাজ প্রসঙ্গে সৃজা দত্ত বলেন, ‘তাজমহল বাংলাদেশে আমার প্রথম কাজ এবং এটি মূলত দুই বাংলার এক অনন্য ভালোবাসার গল্প। এখানে কাঁটাতারের এপারে ইন্ডিয়ার ‘মমতাজ’ আর ওপারে বাংলাদেশের ডাক্তার ‘তাজ’—এই দুই ভিন্ন প্রান্তের মানুষের আবেগ ও সুন্দর রসায়ন ফুটিয়ে তোলা হয়েছে। এক অদ্ভুত ঘটনার মাধ্যমে শুরু হওয়া এই সম্পর্কের শেষ পরিণতি কী হয়—তা কি মধুর মিলন নাকি কোনো ট্র্যাজেডি, সেটাই দেখা যাবে এই ফিল্মে। আশা করি এই ঈদে বঙ্গতে আমাদের এই ভালোবাসার গল্পটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

অভিনেতা ফাইযুল ইয়ামিন বলেন, ‘ভালোবাসা, ত্যাগ, বন্ধুত্ব ও পারিবারিক আবেগের দারুণ এক মেলবন্ধন তাজমহল। পরিচালনা আর সহশিল্পীদের চমৎকার অভিনয়ে কাজটি পর্দায় জীবন্ত হয়ে উঠেছে। আমরা আসলে ভালোবাসার এমন এক স্মারক তৈরি করেছি, যা সব ভৌগোলিক ও সামাজিক সীমানা পেরিয়ে যায়। আশা করি দর্শকদের এটি ভালো লাগবে।’

আসন্ন ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে উন্মুক্ত হবে তাজমহল।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর